নিউজ এডিটর
২৩ জুন ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদা না পেয়ে বন্দুক উচিয়ে প্রবাসীকে গুলির হুমকি বিএনপি নেতার

সোনারগাঁও,নারায়ণগঞ্জঃ অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় প্রবাসী সোহরাব হোসেন তার বাড়ির পাশের একটি পুকুর এক সপ্তাহ আগে মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন। পরে সাদিপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি শাহজাহান ভূঁইয়া ও তার লোকজন প্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় গত রোববার দুপুরে শাহজাহান ভূইয়ার নেতৃত্বে আলিফ ভূইয়া ও ফারজানা করিমসহ ১০-১২ জনের একটি দল তাকে মারধর করে। এক পর্যায়ে বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া বন্দুক তাক করে গুলি করে হত্যার হুমকি দেয়। এ সময় তার স্ত্রী ফাহমিদা পারভীন এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। অভিযুক্ত সাদিপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি শাহজাহান ভূঁইয়া বলেন, পুকুর সংস্কারের নামে আমার গাছপালা কেটে ফেলায় বাধা দিতে গিয়ে আমি মারধরের শিকার হয়েছি। তবে আমার বৈধ বন্দুক পরিষ্কার করার সময় কেড়ে নিলে সেটা ফিরিয়ে আনার সময় ছবি তুলে অপপ্রচার চালানো হচ্ছে। সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি তদন্ত করে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, এ বিষয়ে একজ প্রবাসী অভিযোগ করেছেন। সেটি আমলে নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১০

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১১

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১২

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৩

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৪

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৫

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৬

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৭

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১৮

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১৯

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

২০

Design & Developed by BD IT HOST