নিউজ এডিটর
১৯ অক্টোবর ২০২৪, ১০:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুম্বন দৃশ্যে অভিনয়ের সময় ঠিক থাকা যায় না : মালবিকা মোহানান

বিনোদন ডেস্কঃ ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মালবিকা মোহানান। অর্ধযুগ আগে বলিউড সিনেমায় অভিষেক ঘটে তার। এরপর আর কোনো হিন্দি সিনেমায় দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর ‘যুধরা’ নামে একটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন মালবিকা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী। রবি উদয়ওয়ার নির্মিত ‘যুধরা’ সিনেমা গত ২০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে ‘সাথিয়া’ শিরোনামে একটি রোমান্টিক গান রয়েছে। এ গানে রোমান্স করতে দেখা যায় মালবিকা-সিদ্ধান্তকে। শুধু তাই নয়, এ জুটির একাধিক অন্তরঙ্গ দৃশ্য রয়েছে; যা নিয়ে অন্তর্জাল জোর চর্চা চলছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন মালবিকা। সিদ্ধার্থ কানানকে সাক্ষাৎকার দিয়েছেন মালবিকা। এ আলাপচারিতায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা জানান তিনি। মালবিকা মোহানান বলেন,গানটির শুটিং করার সময়ে অন্তরঙ্গ দৃশ্যের চেয়ে ঠান্ডার ব্যাপারে আমরা বেশি সজাগ ছিলাম। আমরা একাধিক অন্তরঙ্গ মুহূর্তের শুটিং করেছি, যেখানে চুম্বন দৃশ্য রয়েছে। আমরা ঢেউয়ের বিপরীতে ছিলাম, সম্পূর্ণ ভিজে গিয়েছিলাম এবং পানি হিমায়িত ছিল! সর্বশেষ আমাদের মনে কেবল চুম্বন ছিল। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করাটা সহজ নয়। তা উল্লেখ করে মালবিকা বলেন, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং স্বস্তি বোধ করা সহজ নয়। শুটিং সেটে এখন ইন্টিমেসি কো-অর্ডিনেটর রাখা হচ্ছে। এটি ভালো দিক। অন্তরঙ্গ হওয়ার প্রক্রিয়াটি, কাজটি করার মতো সহজ নয়। কিন্তু ইন্টিমেসি কো-অর্ডিনেটর কাজটি সহজ করে দিচ্ছে। চুম্বন দৃশ্যের ‘বিহাইন্ড দ্য সিন’ নিয়ে মালবিকা মোহানান বলেন, “আমরা যখন পরস্পরের কাছাকাছি ছিলাম, তখন আমাদের মনে হয়েছিল,আমরা কি ঠিক আছি?আসলে খুবই ঠান্ডা ছিল। চুম্বন দৃশ্যের অধিকাংশ ‘বিহাইন্ড দ্য সিন’ দেখে খুবই বোকা বোকা লাগছিল এবং মজার ছিল। গানটিতে মালবিকা ও সিদ্ধান্তকে সাগরের পানিতে ও সৈকতে রোমান্স করতে দেখা যায়। একটি দৃশ্যে দেখা যায়, মালবিকার পরনে বিকিনি, সারং। সিদ্ধান্তের গায়ে সাদা রঙের খোলা শার্ট। দু’জনেই সৈকত দিয়ে পরস্পরের দিকে ছুটে যান। এ দৃশ্যের বিষয়ে মালবিকা বলেন, একই ফ্যাশনে প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের রোমান্স দেখে দেখে বড় হয়েছি। সুতরাং এটি আমার জন্য অভিভূত হওয়ার মতো মুহূর্ত ছিল।‘যুধরা’ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেছেন গজরাজ রাও, রাম কাপুর, শিল্পা শুক্লা, রাজ অর্জুনের মতো শিল্পীরা। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন মালবিকা। ২০১৩ সালে মালায়ালাম ভাষার ‘পাত্তাম পোলে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ২০১৬ সালে ‘নানু মটু ভারালক্ষ্মী’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। ২০১৭ সালে ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। ২০১৯ সালে ‘পিতা’ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার পথচলা শুরু। দক্ষিণী সিনেমার প্রথম সারির অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন এই নায়িকা। বর্তমানে তামিল ও তেলেগু ভাষার দুটো সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন মালবিকা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১০

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১১

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১২

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১৩

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

১৪

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১৫

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

১৬

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১৭

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১৮

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১৯

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

২০

Design & Developed by BD IT HOST