নিউজ এডিটর
১২ নভেম্বর ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতির প্রতারণায় ক্ষুব্ধ গ্রাহকদের অবস্থান, উপজেলা পরিষদে অফিস বন্ধ!

মাদারগঞ্জ প্রতিনিধিঃ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতি সহ মোট ২৮টি সমবায় সমিতির গ্রাহকদের জমাকৃত টাকা ফেরতের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে। বুধবার (১২ নভেম্বর) সকালে “সমবায় সমিতির টাকা উদ্ধার সহায়ক কমিটি”র আহ্বানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো ভুক্তভোগী উপজেলা পরিষদ চত্বরে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় প্রতারণার শিকার এক গ্রাহককে দেখা যায় রান্নার উপকরণ—হাড়ি, পাতিল, কাঁথা, বালিশ, থালা-বাসন, চাল, ডাল, তৈল, লবণ, পিয়াজ ও মরিচ সঙ্গে নিয়ে এসে আন্দোলনে যোগ দিতে। তার দাবি,“আমরা ঘর ছেড়ে এসেছি, টাকা না পাওয়া পর্যন্ত এখানেই অবস্থান করব। এখন এই চত্বরই আমাদের ঘর।” অবস্থান কর্মসূচির কারণে উপজেলা পরিষদ এলাকায় সব ধরনের সরকারি অফিস কার্যক্রম বন্ধ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা নিরাপত্তার কারণে অফিসে অবস্থান করতে পারছেন না বলে জানা গেছে। উদ্ধার সহায়ক কমিটির সভাপতি শিবলুল বারী রাজু চেয়ারম্যান বলেন, “মাদারগঞ্জের ২৮টি সমবায় সমিতির প্রায় ৩৫ হাজার গ্রাহকের সাড়ে সাত শ’ কোটি টাকার আমানত আটকে আছে। প্রশাসনের নজরদারির অভাবেই এসব সমিতির প্রতারণা হয়েছে। আমরা দাবি করছি, সংশ্লিষ্ট চেয়ারম্যান ও পরিচালকদের দ্রুত গ্রেফতার করে গ্রাহকদের টাকা ফেরতের ব্যবস্থা করা হোক।” স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানানো হলেও ভুক্তভোগীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১০

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১২

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৪

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৫

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৬

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৭

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৮

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৯

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

২০

Design & Developed by BD IT HOST