admin
১১ মার্চ ২০২৩, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে আশার আলো জাগিয়েছে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র

এমএ রফিক
জামালপুর জেলা শহরে প্রতিবন্ধীদের নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছে সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। এই কেন্দ্রের মাধ্যমে প্রতিবন্ধীরা পাচ্ছে চিকিৎসা ও পরামর্শ, ফিজিওথেরাপী, স্পিচথেরাপী, অকুপেশনালথেরাপী, কানের পরীক্ষা, চোখের পরীক্ষা, কাউন্সিলিং, প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ। জানা যায়, ১৯৮৭ ইং সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবাসহ প্রতিবন্ধীরা সহায়ক উপকরণ পেয়ে যাচ্ছে। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিদ্যালয়, সেখানে প্রতিবন্ধী শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ সহ অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে আসছে। এ বিষয়ে জামালপুরের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা বলেন, আমরা প্রতিবন্ধীদের তথ্য সংগ্রহ করে বিভিন্ন চিকিৎসা ও সহায়ক উপকরণ বিতরণ করে আসছি। ২০২৩ ইং সালে জামালপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে প্রায় শতাধিক শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এতে করে তাদের জীবন চলার পথ সহজ হয়েছে। এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সাথে কথা বললে তিনি বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা নয়। তারাও আমাদের মতো সুযোগ সুবিধা পেলে নিজেরাও কর্মময় হয়ে উঠবে। এই লক্ষ্যকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী কোঠা চালু রেখেছেন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দ্বারা সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছে। এই সেবা কেন্দ্রে সেবা নিতে আসা শরীফপুর ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী আফসানা আক্তার মিম বলেন, আমার একটি হুইল চেয়ারের খুবই দরকার ছিল। এর জন্য আমার জীবন চলাচল খুবই কষ্টকর হয়ে পড়েছে। বিষয়টি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান জানতে পেরে তাৎক্ষনিক তার অভিভাবকের কাছে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর মাধ্যমে একটি হুইল চেয়ার প্রদান করেন। এ বিষয়ে আফসানা আক্তার মিমের মা মোছাঃ আলিয়া খাতুন বলেন, আমরা ভাবতে পারিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের মেয়ের বিষয়ে জানতে পেরে এতো দ্রুত আমাদের মেয়ের জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দিবে। আমরা তার কাছে কৃতজ্ঞ। সেই সাথে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’র পরিচালক ইশরাকী ফাতেমার নিকট আমরা কৃতজ্ঞ। বর্তমানে মেয়েটিকে আর কষ্ট করে চলাফেরা করতে হচ্ছে না।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST