নিউজ এডিটর
২ অক্টোবর ২০২৫, ৩:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে বেসরকারি ক্লিনিক মালিক সমিতির নির্বাচন থেকে ফ্যাসিস্টের দোসরকে অবাঞ্ছিত ঘোষণার দাবীতে মানববন্ধন।

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন থেকে ফ্যাসিস্টের দোসর সভাপতি প্রার্থীা মোস্তাফিজুর রহমান বাপ্পীকে অবাঞ্ছিত ঘোষণার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে ফ্যাসিবাদ বিরোধী সর্বস্তরের জনতার ব্যানারে এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক আদল হাসান সূচক, সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব আহাদ হোসেন, সাবেক যুগ্ম সদস্য সচিব আমিমুল ইহসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে মোস্তাফিজুর রহমান বাপ্পী সভাপতি প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ সরকারের গভর্নর আতিউর রহমানের ভাতিজা ও সাবেক এমপি মোজাফফর আহমেদের স্বজন মোস্তাফিজুর রহমান বাপ্পী ফ্যাসিস্টদের পুনর্বাসন করছেন। আওয়ামী লীগ আমলের সর্বোচ্চ সুবিধাভোগী ফ্যাসিস্টের দোসর মোস্তাফিজুর রহমান বাপ্পীকে নির্বাচন থেকে অবাঞ্ছিত ঘোষণার দাবী জানান বক্তারা। আওয়ামী লীগের দোসরদের কোথাও কোন নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া যাবে না। যেখানেই ফ্যাসিবাদের জন্ম হবে সেখানেই বিপ্লব হবে। উল্লেখ্য, আগামী ৪ অক্টোবর জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

২

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৩

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৪

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৫

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৬

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৭

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৮

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৯

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১১

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৪

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৫

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৬

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৭

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৮

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৯

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২০

Design & Developed by BD IT HOST