নিউজ এডিটর
১৩ অক্টোবর ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাবে প্রতিবাদ মহাসড়ক অবরোধে

মোঃ আশরাফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার ঢাকা বিভাগ থেকে টাঙ্গাইল জেলাকে বিচ্ছিন্ন করে ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত করার প্রস্তাবনার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন এ জেলার শিক্ষার্থী ও সাধারণ জনতা। প্রতিবাদের অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) সকালে তারা টাঙ্গাইলের যমুনা সেতু সংলগ্ন পূর্ব পার্শে গোলচত্বরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেন। এর ফলে উভয় দিকে দীর্ঘ সময় ধরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভের এক পর্যায়ে আন্দোলনকারীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, টাঙ্গাইল জেলার অবস্থান নিয়ে কোনো প্রকার টানাহেঁচড়া তারা সহ্য করবেন না। তাদের দাবি, টাঙ্গাইলকে যদি ঢাকা বিভাগে রাখা না যায়, তবে অবশ্যই এ জেলাকে একটি স্বতন্ত্র বিভাগের মর্যাদা দিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর ও তীব্র আন্দোলনের হুমকি দেন তারা। আজ সকাল ১১টা থেকে বিক্ষুব্ধ ছাত্রজনতা ও স্থানীয় নাগরিকরা জমায়েত হয়ে মহাসড়কটি অবরোধ করে। তাদের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সূত্রে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে স্থানান্তরের যে প্রস্তাব প্রচারিত হচ্ছে, তা তারা কোনোভাবেই মেনে নেবেন না। এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উভয় পার্শ্বে কমপক্ষে ছয় কিলোমিটার এলাকা জুড়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বিঘ্নিত হয়। এতে যাত্রী ও চালকদের চরম ভোগান্তির মূখে পড়তে হয়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে কার্যকরী ভূমিকা পালন করে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

১

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

২

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৩

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৪

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৫

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৬

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৭

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৮

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৯

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১০

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১১

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১২

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৪

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৭

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৮

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৯

মদ পান করে ১৯ জনের মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST