
মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
আজ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় একজন টিকিট কালোবাজারিকে আটক করা হয়েছে। পরে তাকে পুরো স্টেশন জুড়ে ঘুরিয়ে যাত্রীদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, যাতে সবাই তাকে চিনতে পারে এবং সতর্ক থাকে। একই সঙ্গে যাত্রীদের প্রতি বিশেষ বার্তা দেওয়া হয়েছে—যেনো কোনো অবস্থাতেই কালোবাজারির কাছ থেকে টিকিট না কেনেন।
এর আগেও অসংখ্যবার এদের চালান করা হয়েছে, কিন্তু বাংলাদেশের দুর্বল বিচার ব্যবস্থার কারণে দুই-একদিনের মধ্যেই কোর্ট থেকে জামিন নিয়ে আবারও সক্রিয় হয়ে পড়ে। এই বাস্তবতার কারণেই আমরা এবার ভিন্নধর্মী একটি উদ্যোগ নিতে বাধ্য হয়েছি।
আমাদের এই নতুন পদ্ধতির উদ্দেশ্য একটাই—
টিকিট কালোবাজারির মনে যেনো এই লজ্জা ও শাস্তির স্মৃতি চিরদিন গেঁথে থাকে, এবং যতদিন বাঁচবে ততদিন আর কখনো এই অপরাধের কথা চিন্তাও না করে।
পাশাপাশি যাত্রীদের প্রতি অনুরোধ—
কালোবাজারির কাছ থেকে টিকিট কিনে তাদের উৎসাহ দেবেন না।আপনার একটি ভুল সিদ্ধান্তই কালোবাজারিকে আরও সাহসী করে তোলে এবং প্রকৃত যাত্রীরা ন্যায্য দামে টিকিট থেকে বঞ্চিত হয়।রেলওয়ে স্টেশনকে দালাল-কালোবাজারিমুক্ত রাখতে আমাদের এই বিশেষ উদ্যোগ অব্যাহত থাকবে।
ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া,যাত্রীদের পাশে, নিরাপদ রেলসেবার জন্য অঙ্গীকারবদ্ধ।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST