তানোরে র‍্যাবের অভিযানে ৩ হাজার লিটার চোলাই মদসহ আটক ৪ - দৈনিক অভিযোগ বার্তা    
এ এস এম জুবায়ের হোসেন জুয়েল মন্ডল, রাজশাহী ব্যুরো
১ অগাস্ট ২০২৫, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তানোরে র‍্যাবের অভিযানে ৩ হাজার লিটার চোলাই মদসহ আটক ৪

রাজশাহীর তানোরে বসতবাড়িতে চোলাই মদ তৈরির গোপন কারখানায় অভিযান চালিয়ে ৩ হাজার ১২০ লিটার চোলাই মদ ও বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। এ সময় চারজনকে আটক করা হয়।

বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টায় র‍্যাব-৫ এর রাজশাহী সিপিএসসি ক্যাম্পের একটি দল তানোর উপজেলার বনকেশর গ্রামে অভিযান চালায়।

আটক ব্যক্তিরা হলেন—মন্ডল টুডু (৫৫), উপেন মন্ডল (২৬), রনজিত টুডু (৩৫) ও আয়ন ইসকু (৪৫)। তারা সকলেই বনকেশর গ্রামের স্থায়ী বাসিন্দা।

র‍্যাবের দাবি, তারা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অস্বাস্থ্যকরভাবে চোলাই মদ তৈরি করে তা গ্রামে ছোট বোতলে ৫০ ও ১০০ টাকায় বিক্রি করছিল। অভিযানকালে ৬টি প্লাস্টিকের ড্রাম, ১৩টি অ্যালুমিনিয়ামের পাতিল, ১৪টি প্লাস্টিক বালতি, ২৭টি মাটির পাতিল ও ১টি জারকিন জব্দ করা হয়।

র‍্যাব জানায়, এই বাংলা মদ সেবনে সম্প্রতি প্রাণহানির ঘটনাও ঘটেছে। নিম্নমানের কাঁচামাল দিয়ে তৈরি এসব মাদক স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি সমাজেও মারাত্মক প্রভাব ফেলছে।

গ্রেফতারদের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১০

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

১১

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

১২

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

১৩

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

১৪

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

১৫

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

১৬

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

১৭

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

১৯

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

২০

Design & Developed by BD IT HOST