তালতলীতে ছাত্রলীগের সাবেক সম্পাদকে আটক করে পুলিশে দিল ছাত্রদল  - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৬ মার্চ ২০২৫, ৩:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তালতলীতে ছাত্রলীগের সাবেক সম্পাদকে আটক করে পুলিশে দিল ছাত্রদল 

রনি মল্লিক বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা।

শনিবার(১৫ মার্চ) বেলা ২ টার উপজেলার বড়বগী ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে  আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে।

আটককৃত মিনহাজুল আবেদিন মিঠু উপজেলার কাজিরখাল এলাকার জয়নাল হাওলাদারের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি প্রায় ৫ বছর পর্যন্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। গত বছরের দিকে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়।

জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুকে শনিবার বেলা ২ টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকায় ভাড়া বাসার সামনে থেকে আটক করে ছাত্রদল- নেতাকর্মীরা। পরে পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থল থেকে মিঠুকে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ছাত্রদলের কিছু লোকজন মিঠুকে আটক করে আমাদের হেফাজতে দিয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

১০

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

১১

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

১২

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

১৪

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

১৫

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

১৬

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

১৭

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

১৮

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

১৯

উপরের রুমে না গেলে বদলি’: কুমিল্লার সরকারি নারী কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST