দুই বন্ধুর ঝগড়াকে কেন্দ্রে করে সংঘর্ষে নিহত-১ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই বন্ধুর ঝগড়াকে কেন্দ্রে করে সংঘর্ষে নিহত-১

দিরাই প্রতিনিধি

দিরাইয়ে দুই বন্ধুর ঝগড়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে  ইসলাম উদ্দিন (৫৫) নামের একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা নিহত ইসলাম উদ্দিন ও আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

দিরাই হাসপাতাল সূত্র জানিয়েছে, ইসলাম উদ্দিন হাসপাতালে আনার আগেই মারা গেছেন, তিনি সাকিতপুর গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন- সাকিতপুর গ্রামের আব্দুস সাহিদের ছেলে আইবুর রহমান (৬০), আলী মিয়ার ছেলে এমেল মিয়া (২৬), আলিম উদ্দিনের ছেলে সোহান (১৮), জাবিদ উল্লার ছেলে আজিমুল মিয়া (৬৫)। গুরুতর আহত আইবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
জানা যায়, সংর্ঘষের ঘন্টাখানেক আগে দুই বন্ধু সাকিতপুর গ্রামের সাজ্জুল মিয়ার পক্ষের সাইদুর রহমান ও মাসুক মিয়ার পক্ষের শাহীনুর মিয়ার মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ৪ জন আহত হন। নিহতের পরিবার জানায় সংঘর্ষের শেষের দিকে স্থানীয় টানাখালি বাজার থেকে মাসুক মিয়ার চাচাতো ভাই ইসলাম উদ্দিন বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে প্রতিপক্ষের হামলায় তার মৃত্যু হয়।

এসময় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনাস্থলে আছি, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১১

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১২

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১৩

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৪

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১৫

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১৬

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১৭

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৯

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

২০

Design & Developed by BD IT HOST