নিউজ এডিটর
৫ জানুয়ারী ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে ২২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, ভেটেরিনারি সার্জন ডা. নজরুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রুবিনা খাতুন প্রমুখ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপজেলার ২২ জন উপকারভোগীকে দুটি করে মোট ৪৪টি ছাগল প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক উপকারভোগীকে ছাগল পালনের জন্য ঘর নির্মাণের উপকরণ হিসেবে ৪টি সিমেন্টের খুঁটি, ২টি টিন ও ৫টি ফ্লোর ম্যাট দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনা বলেন, পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকার এই সহায়তা প্রদান করছে। এসব ছাগল বিক্রি বা জবাই করা যাবে না। সঠিকভাবে লালন-পালনের মাধ্যমে ছাগলের বংশবৃদ্ধি করে উপকারভোগীরা স্বাবলম্বী হতে পারবেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

২

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৩

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৪

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৫

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৬

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৭

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৮

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৯

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১১

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৪

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৫

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৬

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৭

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৮

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৯

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২০

Design & Developed by BD IT HOST