দুর্গাপুরে শুরু হলো ‘ভূমি মেলা ২০২৫’: স্মার্ট ভূমি সেবায় ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতি - দৈনিক অভিযোগ বার্তা    
রাজু আহমেদ
২৫ মে ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে শুরু হলো ‘ভূমি মেলা ২০২৫’: স্মার্ট ভূমি সেবায় ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতি

ভূমি ব্যবস্থাপনায় সচেতনতা ও স্মার্ট সেবা সম্প্রসারণে রাজশাহীর দুর্গাপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৫’।

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২৫ মে) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলার শুভ সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ। তিনি বলেন, “ভূমি সেবা এখন হাতের মুঠোয়। ঘরে বসেই অনলাইনে খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন করসহ প্রায় সব সেবা নেওয়া সম্ভব। ডিজিটাল সেবায় অংশ নিয়ে আমরা সবাই ভূমিকা রাখতে পারি স্মার্ট বাংলাদেশ গড়ার পথে।”

তিনি আরও বলেন, “সরকারি ওয়েবসাইট ও নির্দিষ্ট মেন্যুগুলো ব্যবহার করলেই সহজে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এ সেবা গ্রহণে আরও আগ্রহী হওয়া উচিত।”

উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই মেলায় উপস্থিত ছিলেন—উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরে-এ-শেফা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রজব আলী, লক্ষণখলসী ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ইমান আলী, সিংগাহাট ইউনিয়নের নরশাদ আলী, উজানখলসীর হেলাল শেখ, সার্টিফিকেট সহকারী সেবাস্তিন সরেন, নাজির শফিকুল ইসলাম, কম্পিউটার অপারেটর সজিব সরকার, সাইরাত সহকারী সালাউদ্দিন, ও সার্টিফিকেট পেশকার নাহিদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মেলায় ভূমি সেবা গ্রহণের প্রক্রিয়া, অনলাইন কর পরিশোধ, জমির খতিয়ান, নামজারি, ভূমি মানচিত্রসহ আধুনিক প্রযুক্তিনির্ভর নানা বিষয় তুলে ধরা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এ মেলায় অংশ নিয়ে সরাসরি পরামর্শ নিচ্ছেন ও সেবা গ্রহণ করছেন।

আগামী ২৭ মে পর্যন্ত চলবে এই মেলা। আয়োজকদের প্রত্যাশা—এই আয়োজন সাধারণ মানুষের ভূমি-সচেতনতা বাড়াবে এবং স্মার্ট ভূমি সেবার প্রতি আগ্রহ আরও জোরদার করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১০

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১১

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১২

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৩

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৪

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১৬

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১৭

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১৮

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৯

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

২০

Design & Developed by BD IT HOST