দুর্গাপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ষাটোর্ধ বয়সী বৃদ্ধকে ধরে পুলিশে সোপর্দ - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৯ মে ২০২৫, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ষাটোর্ধ বয়সী বৃদ্ধকে ধরে পুলিশে সোপর্দ

রাজু আহমেদ : রাজশাহীর দুর্গাপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুর সাত্তার নামের (৬৫) এক বৃদ্ধকে আটক করে পুলিশ সোপর্দ করেছে এলাকাবাসী। এসময় বৃদ্ধের গলায় জুতার মালা ও মুখে চুনকালি মাখিয়ে দেয়া হয়।

সোমবার (১৯ মে) সকালে উপজেলার ঝালুকা ইউনিয়নের সায়বাড় গ্রামে এ ঘটনা ঘটে।

আটক আব্দুস সাত্তার একই গ্রামের মৃত গনি মিস্ত্রির ছেলে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রাম্য সালিশে বিচার করা হয়েছে। এলাকাবাসীরা জানান, সাত্তার সুযোগ পেলেই গ্রামের মেয়েদের কুপ্রস্তাব দেন।

ভিকটিম শিশুর পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো স্কুলে যাবার জন্য তার এক বান্ধবীকে ডাকতে যায়। এ সময় অভিযুক্ত সাত্তার ওই শিশুর মুখ চেপে ধরে ঝোপের মধ্যে নিয়ে যায় এবং শিশুর পোশাক খোলার চেষ্টা করে। পরে ওই শিশুটি পালিয়ে বাড়িতে এসে পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়। এরপর সাত্তার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে ধরে এনে মুখে চুনকালি মাখিয়ে দেয় এবং জুতার মালা পরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সাত্তারকে থানায় নিয়ে আসে।

দুর্গাপুর থানার এস আই ইব্রাহিম হোসেন জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে সাত্তার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১০

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১১

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১২

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৩

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৪

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১৬

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১৭

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১৮

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৯

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

২০

Design & Developed by BD IT HOST