দৌলতপুরে চাঁদাবাজীর অভিযোগ এনে ভুক্তভোগী জাহিদের সংবাদ সম্মেলন - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১২ মে ২০২৩, ২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে চাঁদাবাজীর অভিযোগ এনে ভুক্তভোগী জাহিদের সংবাদ সম্মেলন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়া দৌলতপুরে চাঁদাবাজীর অভিযোগ এনে বৃহস্পতিবার বিকাল ৫ টা ৩০ মিনিটে দৌলতপুর রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জাহিদ হাসান।
এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্ত্রীর সহিত পারিবারিক বনীবনা না হওয়ার কারনে তাকে কিছুদিন আগে তালাক প্রদান করি। এই ঘটনাকে ইস্যু করে আমার কাছে মোঃ শাহিন মন্ডল (৩৫), পিতা-সোহরাব হোসেন সেন্টু, গ্রাম- ভাগজোত কাষ্টমমোড় ও মোঃ ওয়াজেদ আলী (৩৮), পিতা-অজ্ঞাত, গ্রাম-ফিলিপনগর, উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া সহ অজ্ঞাতনামা ২/৩ জন গত ৯ এপ্রিল দুপুর ২.০০ টার সময় ভাগজোত মধ্য বাজারে আমার ক্লিনিক এসে নিজেদেরকে সাংবাদিক বলে পরিচয় দেয়। এ সময় তারা দাবী করেন আমার ক্লিনিক অনৈতিক কাজে ব্যবহার হচ্ছে।
এরপর সাংবাদিক পরিচয় দেওয়া ব্যক্তিরা আমার নিকট এক লক্ষ টাকা দাবী করে। টাকা না দিলে আমার বিরুদ্ধে মিথ্যা কাল্পনিক কাহিনী সৃষ্টি করে পেপার প্রত্রিকায় প্রচার করে এবং ফেসবুকের মাধ্যমে পোষ্ট করে মানহানীর হুমকি দেয়। বিষয়টি আমার ক্লিনিকের সি সি ক্যামেরার ফুটেজ দেখলে বুঝতে পারবেন। টাকা না দিলে পরে সময় টেলিভিশনের লোগো নকল করে শাহিন নিজে আমার বিরুদ্ধে বেশ কিছু মিথ্যা কথা ফেসবুকে প্রচার করে ।
উল্লেখ্য, শাহিন এবং ওয়াজেদের বিরুদ্ধে চাঁদাবাজির এমন অভিযোগ নতুন কিছু নয়। তারা সাংবাদিকতার নামে মানুষের অসহায়ত্বকে পুঁজি করে মোটা অংকের টাকা ধান্দা করে থাকে যা আপনারা দৌলতপুর উপজেলার সাধারন মানুষের কাছে জিজ্ঞাসা করলেও পাবেন ।
শাহিন স্থানীয় বিএনপি ক্যাডার, নাশকতা মামলার আসামী ও সরকার বিরোধী কার্যকলাপে জড়িত। তাই পুলিশী ঝামেলা থেকে বাঁচতে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তারা মাদক সহ বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত। মাদক পাচারের জন্য সাংবাদিক লেবাচ ধারন করছে শাহিন।
সংবাদ সম্মেলন মাধ্যমে আমি এই ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য প্রশাসনের নিকট জোর দাবি করছি।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১০

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১১

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১২

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৩

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১৪

হালদার সাত কিলোমিটার খনন

১৫

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৬

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৭

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৮

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৯

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

২০

Design & Developed by BD IT HOST