দৌলতপুরে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন ইউএনও - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৪ অগাস্ট ২০২৫, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন ইউএনও

অভিযোগ বার্তা ডেস্কঃ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার চকমিরপুর ইউনিয়নের যমুনা নদীর তীরবর্তী এলাকা রামচন্দ্রপুর, শ্যামপুর ও চরমাস্তুল নদী ভাঙ্গন ও জিও ব্যাগ ফেলা পরিদর্শন করেন তিনি।

সরেজমিনে দেখা যায়, উপজেলার চকমিরপুর ইউনিয়নের এলাকার কয়েকটি গ্রামের বসতভিটা, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে ভিটেবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন প্রায় শতাধিক পরিবার।

এসময় নদী ভাঙনের শিকার একাধিক ব্যাক্তি জানান, ৫ থেকে ৭ বার আমাদের বাড়িঘর নদীর করাল গ্রাসে বিলীন হয়ে যায়। স্থায়ী বেরিবাধ নির্মাণ না করলে এক সময় মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে এলাকা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, চকমিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম কুন্টু দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: শাহ আলম, দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদ উপজেলা প্রতিনিধি এস কে রাসেল প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন বলেন, আমি নদী ভাঙ্গন এলাকার মানুষের পাশে আছি ইতিমধ্যে নদী ভাঙ্গন এলাকায় জিও ব্যাগ ফেলা খেলা হচ্ছে, জিও ব্যাক ফেলে সুরক্ষা বাঁধ তৈরি করা হবে যাতে পরবর্তীতে নদী ভাঙ্গন না হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১০

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১১

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১২

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৩

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৪

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৫

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

১৬

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১৭

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১৮

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১৯

হালদার সাত কিলোমিটার খনন

২০

Design & Developed by BD IT HOST