নওগাঁয় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ মে ২০২৫, ৫:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

4মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ নওগাঁ

নওগাঁয় শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। আজ রোববার বিকেল ৩টায় নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় পোরশা উপজেলা একাদশ ও পত্নীতলা উপজেলা একাদশ অংশ নেয়। খেলায় পোরশা উপজেলা একাদশকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে পত্নীতলা উপজেলা একাদশ।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে জেলা ক্রীড়া সংস্থা। জেলার ১১ উপজেলা ফুটবল একাদশের অংশগ্রহণে নক আউট পর্বের এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আগামীকাল সোমবার মহাদেবপুর মিনি স্টেডিয়ামে সাপাহার উপজেলা একাদশ বনাম আত্রাই উপজেলা একাদশের খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী মঙ্গলবার বদলগাছী মিনি স্টেডিয়ামে রাণীনগর উপজেলা একাদশ বনাম ধামইরহাট একাদশ, ৩০ মে নওগাঁ জেলা স্টেডিয়ামে বদলগাছী উপজেলা একাদশ বনাম নিয়ামতপুর উপজেলা একাদশ, ৩১ মে বদলগাছী মিনি স্টেডিয়ামে নওগাঁ সদর উপজেলা একাদশ বনাম মহাদেবপুর উপজেলা একাদশের প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

এছাড়া ৩ কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী ১ জুন বদলগাছী মিনি স্টেডিয়ামে এবং চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী ২ জুন মহাদেবপুর মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়া আরও দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং সেমিফাইনাল ও ফাইনাল খেলার সূচি এখনও নির্ধারিত হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১০

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১১

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১২

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৩

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৪

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১৬

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১৭

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১৮

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৯

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

২০

Design & Developed by BD IT HOST