নড়াইলের লোহাগড়ায় মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের লোহাগড়া শাখা অফিসে বার্ষিক শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে মরহুম বীমা গ্রাহক লোহাগড়া উপজেলার শিয়েবর গ্রামের মোঃ কামাল খানের স্ত্রী শিউলি বেগমের হাতে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃপক্ষ মাধ্যমে বাৎসরিক তৃতীয় বারের মতো ৪২ হাজার টাকা মরনোত্তর বীমার চেক বিতরণ করা হয় । ২৫ নভেম্বর সকাল ১০ টায় অত্র প্রতিষ্ঠানের লোহাগড়া শাখা অফিসে জি.এম এন্ড ইনচার্জ, নড়াইল সার্ভিস সেল সেন্টারের অফিস ইনচার্জ শেখ মোজাহার উদ্দিন এর সভাপতিত্বে ও এ.জি.এম. লোহাগড়া জোনাল অফিস শেখ আবুল হোসেন চঞ্চল এর সঞ্চালনায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাঃ ফারহানা ইয়াসমিন ইতি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপ ব্যাবস্থাপনা পরিচালক, এম. আই. এস. আই. এল, প্রধান কার্যালয় শেখ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.ই.ডি.পি এন্ড ইনচার্জ, ফরিদপুর ডিভিশন মোঃ রিপন সিকদার। আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমির হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক লোহাগড়ার অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ আল্লাহর দান হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারের পরিচালক ও নড়াইল মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি লায়ন মোঃ গোলাম কিবরিয়া। অনুষ্ঠান চলাকালে বক্তারা উপস্থিত বীমাগ্রাহক ও ভবিষ্যতে বীমাগ্রাহক হতে আগ্রহী সকলের উদ্দেশ্যে বলেন বীমা আমাদের প্রতিটি মানুষের থাকা উচিত, বহির্বিশ্বের প্রতিটা দেশে এই বীমার ব্যবস্থা চালু আছে, এমনকি সরকার কর্তৃক প্রতিবছর জাতীয় বীমা দিবস পালন করা হয়, আর এই বীমা আপনি যদি হঠাৎ করে মারা যান আর যদি আপনিই থাকেন পরিবারের একমাত্র উপার্জনকারী তাহলে এই বিমা আপনার পরিবার কে সমাজে সম্মানের সহিত চলতে অর্থ যোগাবে। আপনার যদি হঠাৎ কোনো শরীরের অঙ্গ বিকলাঙ্গ হয়ে যায় তৎক্ষণাৎ বীমা কর্তৃপক্ষ আপনার পাশে দাঁড়াবে। তাই জীবনের নিরাপত্তা ও জীবনে অসহায় হয়ে পড়ার আগেই সবার বীমা করা প্রয়োজন।