পত্নীতলায় বিএনপির কাউন্সিলে মোকসেদুল হক সিরি সভাপতি ও সম্পাদক ফারুক নির্বাচিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৪ এপ্রিল ২০২৫, ৯:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলায় বিএনপির কাউন্সিলে মোকসেদুল হক সিরি সভাপতি ও সম্পাদক ফারুক নির্বাচিত

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় থানা বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলে সভাপতি মোকসেদুল হক সিরি এবং আব্দুল্লাহ আল ফারুক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৪ এপ্রিল ) নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি,সাধারণ সম্পাদক ও ২জন সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। উপজেলার ১১ ইউনিয়নের মোট ভোটার ছিল ৭৩৫ জন, ভোট কাস্ট হয় ৬৮১।

এতে মোকছেদুল হক সিরি ৬৪৭ ভোট পেয়ে সভাপতি, আব্দুল্লাহ আল ফারুক ৬৪০ভোট পেয়ে সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম ৬১৩ ভোট পেয়ে ১ম সাংগঠনিক সম্পাদক এবং রমজান আলী ৬০১ ভোট পেয়ে ২য় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সদস্য এমদাদুল হক মুকুল বলেন, সকাল ৯ টা থেকে বিকেল ৩ পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় ।

বিকেলে নজিপুর পাবলিক মাঠে এক সম্মেলনে পত্নীতলা উপজেলা বিএনপির আহবায়ক আক্কাস আলীর সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নাজমুল হক সনি।

অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহবায়ক এসএম রেজাউল ইসলাম রেজু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টুকু, এবং আমিনুল ইসলাম বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলিসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমূখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১০

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১১

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১২

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৩

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৪

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১৫

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১৬

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৭

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৮

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

২০

Design & Developed by BD IT HOST