পুলিশের ধাওয়া খেয়ে পালানো ছিনতাইকারী আসসাদুল আলম বাপ্পি'র ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র‌্যাব সদস্যের মৃত্যু - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২২ মে ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের ধাওয়া খেয়ে পালানো ছিনতাইকারী আসসাদুল আলম বাপ্পি’র ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র‌্যাব সদস্যের মৃত্যু

লাকী আক্তার, ব্যুরো প্রধান,সিলেটঃ

শুক্রবার (২২ মে ) বেলা দেড়টার দিকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।। এর আগে শুক্রবার সকালে নগরীর তোপখানা এলাকায় তিনি ছুরিকাঘাতের শিকার হন।

ছিনতাইকারীর নাম আসসাদুল আলম বাপ্পি,বয়স ( ২২) পিতা-আবুল হোসেন, মাতা -রুবিনা বেগম। ঠিকানা – কাজিরবাজার, মোঘলটুলা, বাসানং ২৪,সিলেট, বর্তমানে কিন ব্রিজ এলাকার নিচে সম্প্রতি ছিনতাইকারীদের তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত কিছু দুর্বৃত্ত পথচারী ও সাধারণ মানুষের গতিবিধির সুযোগ নিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে একা চলাচলকারী মানুষ ও অটোরিকশা যাত্রীদের টার্গেট করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

স্থানীয়রা জানান, শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা হওয়া সত্ত্বেও কিন ব্রিজের নিচের কিছু স্থানে পর্যাপ্ত নজরদারির অভাব রয়েছে। ফলে ছিনতাইকারীরা সুযোগ নিচ্ছে। এলাকাবাসীর দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরও জোরদার করা এবং সিসিটিভি নজরদারি বাড়ানো হলে এমন অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, শুক্রবার সকালে সিলেট মেট্রোপলিটন কোতোয়ালি থানার পশ্চিম পাশে পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধরার জন্য ধাওয়া করছিলো। এসময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে র‌্যাব সদস্য ইমন আচার্য সেখানে ছিলেন।

এসময় পুলিশকে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে দেখে তিনি তাকে ধরার চেষ্টা করেন।পরে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী তার বুকের বা পাশে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আনুমানিক দেড়টার দিকে তিনি মারা যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

১০

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

১১

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

১২

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

১৩

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৪

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

১৫

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

১৬

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

১৭

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

১৮

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

১৯

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

২০

Design & Developed by BD IT HOST