নিউজ এডিটর
২ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফাইভ-জি চালু করল গ্রামীণফোন ও রবি

অভিযোগ বার্তা ডেস্কঃ দেশের শীর্ষ দুই মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি আজিয়াটা লিমিটেড সোমবার পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভ-জি চালু করেছে। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফাইভ-জির যাত্রা শুরু হলো। সোমবার দুপুরে রবির ফাইভ–জি চালুর ঘণ্টাখানেকের মধ্যে গ্রামীণফোন তাদের ফাইভ–জি সেবা চালুর ঘোষণা দেয়। রাজধানীর তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে তাদের ফাইভ-জি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথম পর্যায়ে আজ থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সাতটি জায়গায় রবির ফাইভ-জি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম ফাইভ-জি নেটওয়ার্ক নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা গ্রাহক অভিজ্ঞতা নিচ্ছি এবং দেখছি যে ফাইভ-জি কতটুকু কাজ করছে। ফাইভ-জি কার্যক্রমের বাস্তবায়ন চলতে থাকবে। এই নেটওয়ার্ক সম্প্রসারণের বিষয়টি নির্ভর করবে গ্রাহক অভিজ্ঞতা এবং ফাইভ-জি উপযোগী ডিভাইসের ওপর।’ সাহেদ আলম আরও বলেন, তাদের গ্রাহকদের প্রায় ৬০ শতাংশের হাতে ফোর-জি মুঠোফোন আছে। অন্যদিকে ৬-৭ শতাংশের কাছে ফাইভ-জি মুঠোফোন আছে, কিছু জায়গায় ২০ শতাংশও আছে। যেসব জায়গায় ১৫-২০ শতাংশ ফাইভ-জি মুঠোফোন থাকবে, রবি সেখানে এ সেবা চালু করবে। আগামী বছরের শেষ নাগাদ ৮০০ থেকে ১ হাজার ফাইভ-জি সাইট করার পরিকল্পনা রয়েছে রবির। ফাইভ-জি ইন্টারনেটের দাম ফোর-জির মতোই থাকবে। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী প্রমুখ। অন্যদিকে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমরা সব সময়ই অনেক নতুন নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে আপনাদের কাছে আসি। আজকে আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে গ্রামীণফোনের নম্বর ওয়ান নেটওয়ার্ক থেকে আমরা আজকে ফাইভ-জি চালু করছি বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১০

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১১

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১২

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৪

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৫

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১৬

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৭

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১৮

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১৯

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

২০

Design & Developed by BD IT HOST