নিউজ এডিটর
১৭ জুলাই ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ জুয়েলার্স সমিতির ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে মানিকগঞ্জ স্বর্ণকার পট্টি এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় জেলা বাজুসের উপদেষ্টা রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, সভাপতি তপন নাগ, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সহ-সম্পাদক শ্যামল ঘোষ, অর্থ সম্পাদক সমর সরকার সহ শতাধিক স্বর্ণ ব্যবসায়ী উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষের সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা বাজুসের উপদেষ্টা রফিক উদ্দিন ভূঁইয়া হাবু বলেন, স্বর্ণ শিল্প বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় খাত। বাজুস দীর্ঘ ৬০ বছর ধরে এই শিল্পকে সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে। আমরা চাই মানিকগঞ্জের স্বর্ণ শিল্প আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক হোক। এ সময় তিনি বাজুসের সকল সদস্য ও অংশগ্রহণকারী ব্যবসায়ীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

১

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

২

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৩

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

৪

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৫

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৬

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৭

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৮

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১০

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST