নিউজ এডিটর
১৮ মার্চ ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলার জয়যাত্রাকে ফিরিয়ে আনতে ইরানের সঙ্গে আলোচনার তাগিদ

অনলাইন ডেস্কঃ ইরান ইসরায়েল যুদ্ধের জেরে হরমুজ প্রণালির ওপারে আটকেপড়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’কে নিরাপদে ফিরিয়ে আনতে ইরান সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানের মালিকানাধীন জাহাজটি ৩১ নাবিকসহ সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে আটকা পড়ে। জানা যায়, গত ২ ফেব্রুয়ারি জাহাজটি ভারত হয়ে কাতারের মোসাইদ বন্দরে যায়। সেখান থেকে স্টিল কয়েল নিয়ে জেবেল আলি বন্দরে গিয়ে যুদ্ধের কবলে পড়ে জাহাজটি। তবে বর্তমানে জেবেল আলি বন্দর থেকে কিছুটা এগিয়ে এসে হরমুজ প্রণালির কাছে শারজাহ বন্দরের জলসীমায় নিরাপদে অবস্থান করছে এটি। জাহাজের নাবিকদের পরিবার উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। বিএসসি সূত্র জানায়, দুই সপ্তাহের বেশি সময় ধরে জাহাজটি হরমুজ প্রণালি পার হওয়ার অপেক্ষায় আছে। এরই মধ্যে সম্প্রতি পারস্য উপসাগরে লক্ষ্যবস্তুর ওপর ইরানের ছোড়া মিসাইলের খুব কাছেই অবস্থান ছিল বাংলার জয়যাত্রার। এতে আতঙ্কিত হয়ে পড়েন জাহাজের নাবিক ও তাদের পরিবারের সদস্যরা। মূলত এর পরেই জাহাজটিকে নিরাপদে সরে আসার নির্দেশ দেয় বিএসসি। নির্দেশ পেয়ে জাহাজটি জেবেল আলি বন্দর থেকে সরে আসে। তবে এখনো হরমুজ প্রণালি পার হতে পারেনি। জাহাজটির নাবিকরা এরই মধ্যে হরমুজ প্রণালি পার হতে কয়েকবার চেষ্টা করেছে। কিন্তু প্রণালিতে অন্য জাহাজের ওপর হামলার খবরে আপাতত সেই চেষ্টা বন্ধ রয়েছে। বিএসসি থেকেও অতিরিক্ত ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালি পার হয়ে আসতে নিরুৎসাহিত করা হয়েছে। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, অতিরিক্ত ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালি পার হয়ে আসার চিন্তা বাদ দিতে বলা হয়েছে। এখন ইরান সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে জাহাজটিকে পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালি পার করে আরব সাগরে নিয়ে আসার চেষ্টা চলছে। বিএসসির পক্ষ থেকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক চ্যানেলে এই প্রক্রিয়া শুরু করার তাগিদ দেওয়া হয়েছে। সরকারও আন্তরিকতার সঙ্গে বিএসসির প্রস্তাব বিবেচনা করছে। মাহমুদুল মালেক আরো জানান, বড় ঝুঁকির মধ্যে একটি আশার খবরও আছে। আর তা হলো যুদ্ধ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালির ওপারে কাতারের মোসাইদ বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে পণ্য পরিবহনের প্রস্তাব পেয়েছে বাংলার জয়যাত্রা। ইতোমধ্যে বিএসসির কাছে এই প্রস্তাব পাঠিয়েছে তার্কি চার্টার্ড প্রতিষ্ঠান থাবা। এক্ষেত্রে পণ্য লোড করার সময় পাঁচ দিন এবং আনলোড করার সময় আরো আট দিন ওই দুই বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে অপেক্ষাকৃত নিরাপদে অবস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া কাজের মধ্যে থাকলে নাবিকদের মনোবল চাঙা থাকার পাশাপাশি খাদ্য সংকটের ঝুঁকিও হ্রাস পাবে। সেই বিবেচনায় প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। অবরুদ্ধ জাহাজ বাংলার জয়যাত্রার চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান কিশোর বিএসসিতে পাঠানো এক ভিডিও বার্তায় দেশবাসীর কাছে আটকেপড়া নাবিকদের জন্য দোয়া চেয়েছেন। তবে জাহাজটির পাশাপাশি সেখানে অবস্থান করা ৩১ নাবিকের প্রাণের ঝুঁকি এড়াতে ব্যবসার পরিবর্তে আলোচনার মাধ্যমে বাংলার জয়যাত্রাকে অবরুদ্ধ অবস্থা থেকে বের করে আনতে সরকার ও বিএসসিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন মার্চেন্ট মেরিনার অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী। তিনি জানান, এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কবলে পড়ে মিসাইলের আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার সমৃদ্ধি নামে বিএসসির অপর একটি জাহাজ, যেখানে একজন নাবিকের মৃত্যুও হয়েছিল। বাংলার জয়যাত্রায় যেন এমন দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সরকার ও বিএসসিকে সক্রিয় হতে হবে
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

১

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

২

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

৩

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৪

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৫

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৬

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৭

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৮

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৯

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১০

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১১

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১২

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৩

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৫

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৭

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৮

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৯

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২০

Design & Developed by BD IT HOST