নিউজ এডিটর
১ অক্টোবর ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিটিসিএলের এক সিমেই আনা হচ্ছে একসাথে সুবিধা

অভিযোগ বার্তা ডেস্কঃ প্রথমবারের মতো ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এতে একজন গ্রাহক একইসঙ্গে ভয়েস কল, ইন্টারনেট সংযোগ, স্মার্টফোন ডিভাইস এবং ওটিটি প্ল্যাটফর্মভিত্তিক বিনোদন সুবিধা পাবেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, “বিটিআরসির প্রক্রিয়াগত উন্নয়নের পাশাপাশি সাধারণ গ্রাহক সেবা নিশ্চিত করতে না পারলে এই উদ্যোগও আগের মতোই ব্যর্থ হবে।” দেশে ফাইভ জি হ্যান্ডসেটের অভাবে নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ সমস্যার সমাধান হিসেবে বিটিসিএল প্রথমবারের মতো মোবাইল সিমের মাধ্যমে এই পরিষেবা দিতে যাচ্ছে। শনিবার ফেসবুকে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এ সেবার মাধ্যমে একজন গ্রাহক শর্তসাপেক্ষে একইসঙ্গে ভয়েস কল, ইন্টারনেট ডাটা এবং ওটিটি প্ল্যাটফর্ম যেমন বঙ্গবিডি, চরকি ও হইচই দেখতে পারবেন। পরবর্তীতে এখানে যুক্ত হতে পারে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম। একইসাথে, বিটিসিএল গ্রাহকদের জন্য আনছে মাত্র ৫০০ টাকা কিস্তিতে এক বছরের প্যাকেজে স্মার্টফোন হ্যান্ডসেট, যা নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য স্মার্টফোন কেনা সহজ করবে বলে জানান ফয়েজ আহমদ তৈয়্যব। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, “বিটিআরসির প্রক্রিয়াগত উন্নয়ন না করে এবং বিটিসিএল গ্রাহকদের সেবা নিশ্চিত করতে না পারলে এই চেষ্টাও আগের মতোই ব্যর্থ হবে।” এ বিষয়ে টেলিকম বিশ্লেষক সুমন আহমেদ সাবির বলেন, ‘বিটিসিএলের ব্রডব্যান্ড সেবা অনেকদিন ধরেই চলছে। সমস্যা হচ্ছে যে, সেবার পরিধিটা খুবই সীমাবদ্ধ, খুব অল্প জায়গার মধ্যে তারা এই সেবাটা দেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেই এই সেবাটা সীমাবদ্ধ, পাবলিকলি খুব বেশি এটি প্রচলিত হয়নি বা জনপ্রিয়তা পায়নি। তার একটা বড় কারণ হতে পারে, বিটিসিএলের সেবার প্রক্রিয়া। এটা সাধারণ মানুষের জন্য খুব সহজলভ্য নয়।’ বিটিসিএলের এ উদ্যোগের আওতায় মোবাইল সিম, অ্যাপসহ মোট ৫টি সেবা গ্রাহকদের জন্য উন্মুক্ত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১০

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১১

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১২

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৪

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৫

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১৬

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৭

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১৮

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১৯

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

২০

Design & Developed by BD IT HOST