বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মিলল নৈশপ্রহরীর নিথর দেহ, পাশে কীটনাশক - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১৮ মে ২০২৫, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মিলল নৈশপ্রহরীর নিথর দেহ, পাশে কীটনাশক

রাজশাহী ব্যুরো : রাজশাহীর দুর্গাপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে মোজাফফর হোসেন (৫৫) নামের এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার(১৮ মে) সকাল ৭টার দিকে উপজেলার কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তিনি কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।

নিহত মোজাফফর হোসেন উপজেলার সুখানদিঘী গ্রামের বাসিন্দা। তিনি প্রায় ২৪ বছর ধরে কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বড় ছেলে নাইম হাসান জানান, শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে মোজাফফর হোসেন প্রতিদিনের মতো স্কুলে ডিউটির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরিবারের সদস্যরা ধারণা করেন, তিনি রাতের বৃষ্টির কারণে স্কুলেই অবস্থান করছেন। তবে রাতভর তিনি আর বাড়ি ফেরেননি।

পরদিন সকালে তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের পিয়নকে খবর দেওয়া হয়। পরে পিয়ন স্কুলের একটি কক্ষ খুলে ভেতরে ঢুকে মোজাফফরের নিথর দেহ পড়ে থাকতে দেখেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, খবর পেয়ে সকাল ৭টার দিকে বিদ্যালয়ের কক্ষে গিয়ে মরদেহটি উদ্ধার করি। মরদেহের পাশেই একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। নিহতের মুখ ও নাক দিয়ে ফেনা বের হচ্ছিল। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি আত্মহত্যার ঘটনা। বিষয়টি খতিয়ে দেখতে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) রুজু করা হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সহকর্মীরা জানান, মোজাফফর ছিলেন একজন সৎ ও দায়িত্বশীল কর্মী। তবে তার ব্যক্তি জীবনে কোনো সমস্যার ইঙ্গিত তারা আগে পাননি।মোজাফফরের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১০

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১১

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১২

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৩

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৪

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১৬

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১৭

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১৮

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৯

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

২০

Design & Developed by BD IT HOST