নিউজ এডিটর
৮ জানুয়ারী ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ  অনুষ্ঠিত

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ মাদকের ভয়াল থাবা থেকে সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকের চাহিদা হ্রাস এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় এক বিশাল মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে শহরের গুরুত্বপূর্ণ এলাকা পৈরতলা বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহরিয়ার হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক জনাব সাজেদুল হাসান এবং ২নং পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জনাব আলাউদ্দিন আহমেদ। এছাড়াও বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান বলেন, “মাদক একটি নীরব ঘাতক। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। মাদক নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান বলেন, “মাদকের চাহিদা কমাতে হলে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধি করাই সবচেয়ে কার্যকর পথ। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে এগিয়ে আসতে হবে। অন্যদিকে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আলাউদ্দিন আহমেদ বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা অপরিহার্য। সমাবেশে বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী। তিনি বলেন, “মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়তে আমাদের আন্দোলন চলমান থাকবে। আজকের তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য। এছাড়াও বক্তব্য দেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাবের হোসাইন, উপদেষ্টা পরিষদের সদস্য আতিকুর রহমান আপেল ও হারিস আহমেদ।আরও বক্তব্য রাখেন মাদক মুক্ত ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মাহফুজুর রহমান পুস্প, ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি শামিম সায়েম, আল-আমিন, বায়জিদ খান গালিব, রেহেনা বুশরা ও হবির আহমেদ। বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান এবং সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার অনুরোধ করেন। সমাবেশ শেষে বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, প্রশাসন, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলা সম্ভব।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

২

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৩

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৪

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৫

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৬

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৭

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৮

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৯

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১১

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৪

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৫

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৬

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৭

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৮

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৯

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২০

Design & Developed by BD IT HOST