নিউজ এডিটর
১৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হয় নিরাপদ নরমাল ডেলিভারি, সচেতন হোন, দালালের ফাঁদে পা দেবেন না!

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ অনেকেই জানেন না, সরকারি হাসপাতালে নিরাপদ, মানসম্মত এবং সম্পূর্ণ বিনামূল্যে নরমাল ডেলিভারি সেবা দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী বিভাগ তারই একটি বাস্তব উদাহরণ। পরিসংখ্যান বলছে, গত নভেম্বর মাসে এই হাসপাতালের গাইনী বিভাগে সফলভাবে ৭৯টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। চলতি ডিসেম্বর মাসে ১৪ তারিখ পর্যন্ত নরমাল ডেলিভারির সংখ্যা দাঁড়িয়েছে ৩০টি। এর মধ্যে রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টা পর্যন্ত হয়েছে ২টি এবং তার আগের শনিবার সম্পন্ন হয়েছে আরও ৩টি নরমাল ডেলিভারি। গাইনী বিভাগে নরমাল ডেলিভারি সেবায় নিয়োজিত রয়েছেন দক্ষ ও প্রশিক্ষিত ১৮ জন সিনিয়র স্টাফ নার্স। তাঁরা তিনটি রোস্টারে ভাগ হয়ে দিন-রাত ২৪ ঘণ্টা ডেলিভারি সেবা নিশ্চিত করছেন। নার্সদের সহায়তায় একজন আয়া থাকেন, যিনি প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করেন। নরমাল ডেলিভারি কক্ষে একসঙ্গে সর্বোচ্চ তিনজন প্রসূতির ডেলিভারি করানো যায়। কক্ষে রয়েছে তিনটি ডেলিভারি টেবিল ও একটি চেয়ার। পাশাপাশি ডেলিভারি বার্থ বল, নবজাতকের জন্য আলাদা টেবিল এবং ওজন মাপার যন্ত্রের ব্যবস্থা রয়েছে। গভীর পর্যবেক্ষণ ও দক্ষতার সঙ্গে নার্সরাই স্বাভাবিক ডেলিভারি সম্পন্ন করেন। কোনো জটিলতা দেখা দিলে অন-কল গাইনী চিকিৎসক দ্রুত উপস্থিত হয়ে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেন। নরমাল ডেলিভারির ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় সামগ্রী লাগে, যেমন- Modex/Pad, Inj. Taxyle, Algin, Doratocin, Polise Catheter, Inf. H/S, IV Cannula, Microfore, Saline Set, Cytomise ২০০ মি.গ্রা. (৪টি ট্যাবলেট) এবং নবজাতকের জন্য Haxicord & Cord Clamp এসব সামগ্রী সরকারি সরবরাহে সীমাবদ্ধতা থাকায় অনেক সময় রোগীদের বাইরে থেকে কিনতে হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, সরকারি হাসপাতালে নরমাল ডেলিভারির জন্য কোনো ধরনের ফি নেওয়া হয় না। নার্সরা সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করেন। অনেক ক্ষেত্রে রোগীর স্বজনরা সন্তুষ্ট হয়ে মিষ্টি বা সামান্য সম্মানী দিতে চান, যা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী। দুঃখজনক হলেও সত্য, অসচেতনতার কারণে অনেক দরিদ্র ও স্বল্পশিক্ষিত রোগী দালালের প্ররোচনায় পড়ে প্রাইভেট হাসপাতালে চলে যান। সেখানে স্বাভাবিক নরমাল ডেলিভারিও অপ্রয়োজনে সিজারে রূপ নেয় এবং গুনতে হয় বিপুল অঙ্কের অর্থ। বিশেষ করে রাত ১২টার পর প্রসববেদনা নিয়ে আসা রোগীদের লক্ষ্য করে দালালরা ভুল তথ্য দিয়ে প্রাইভেটে নিয়ে যায়। যে ডেলিভারি সরকারি হাসপাতালেই স্বাভাবিকভাবে সম্ভব ছিল। আসলে সমস্যার মূল কারণ সচেতনতার অভাব এবং একটি ভুল ধারণা “সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা পাওয়া যায় না।” এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। যদিও ওষুধ সরবরাহে কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবুও চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। সচেতন হোন, অন্যকেও সচেতন করুন। গরীব ও সাধারণ মানুষের জন্য নিরাপদ, সম্মানজনক ও বিনামূল্যে নরমাল ডেলিভারি সেবা নিশ্চিত করতে প্রয়োজন শুধু সঠিক তথ্য ও সচেতনতা। দালালের নয়, হাসপাতালের ওপরই আস্থা রাখুন। সরকারি হাসপাতালে আসুন। নিরাপদ নরমাল ডেলিভারি করান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

২

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৩

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৪

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৫

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৬

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৭

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৮

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৯

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১১

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৪

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৫

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৬

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৭

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৮

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৯

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২০

Design & Developed by BD IT HOST