
অনলাইন ডেস্ক: সরকারের প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের আভাস পাওয়া গেছে। দপ্তর পুনর্বণ্টনের পাশাপাশি নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী অন্তর্ভুক্তির বিষয়ে নানা আলোচনা চলছে।
রাজনৈতিক সূত্রগুলোর মতে, রাষ্ট্রপ্রধান বা স্পিকার পদে নতুন কোনো মনোনয়ন না এলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান এবং সেলিমা রহমানের নাম সম্ভাব্য নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে জোরালো আলোচনায় রয়েছে।
এ ছাড়া নতুন মুখ হিসেবে একাধিক পরিচিত নেতার নাম বিভিন্ন মহলে উচ্চারিত হচ্ছে। এর মধ্যে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এবং রকিবুল ইসলাম বকুলের নাম রয়েছে।
অন্যদিকে সরকারের শরিক ও সমমনা দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে বেশ কয়েকজন শীর্ষ নেতাকে মন্ত্রিসভায় টানার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এই তালিকায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, শাহাদাত হোসেন সেলিম এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নাম বিভিন্ন সূত্রে উঠে এসেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে অন্তত ১২ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন। অতিরিক্ত কাজের চাপের কারণে বেশ কিছু মন্ত্রণালয়ের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রশাসনিক স্থবিরতা কাটাতে দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।
সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে, মন্ত্রিসভার সদস্যদের মূল্যায়নে কয়েকটি সুনির্দিষ্ট বিষয় বিবেচনায় আনা হচ্ছে।
সবকিছু ঠিক থাকলে শিগগিরই এই রদবদল সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST