নিউজ এডিটর
৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষায় আলোচনাসভা অনুষ্ঠিত 

মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত কমিটির আওতায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ে গঠিত অধিকার সুরক্ষা কমিটিগুলোর সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে যৌথভাবে জেলা প্রশাসন ও মানিকগঞ্জ ডিজঅ্যাবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (এমডিপিওডি)। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক যুগ্ সচিব মানোয়ার হোসেন মোল্লা, জেলা লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াংকা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেন, সাইট সেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, এমডিপিওডি’র পরিচালক এন্তাজ আলী, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শরিফ উল্লাহ, মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা বজলুর রহমান, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ড. প্রকৌশলী ফারুক হোসেন, মানিকগঞ্জ সিআরপি’র ব্যাবস্থাপক মাহবুবুল ইসলাম কমিটির সদস্যবৃন্দসহ জেলার প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় সমতার বাংলাদেশ ক্যাম্পেইন, সাইটসেভার্স বাংলাদেশর কান্ট্রি অফিসের সহযোগিতায় আয়োজিত এই সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন ও এর যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

১

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

২

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৩

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৪

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৫

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৬

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৭

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৮

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৯

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১০

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১২

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৪

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৫

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৬

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৭

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৮

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৯

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

২০

Design & Developed by BD IT HOST