মার্কিন ঋণসীমা বাড়াতে একমত বাইডেন-ম্যাককার্থি - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২ জুন ২০২৩, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন ঋণসীমা বাড়াতে একমত বাইডেন-ম্যাককার্থি

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধিঃ

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণসীমা বাড়াতে সম্মত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থি।

শনিবার (২৭ মে) বাইডেন ও ম্যাককার্থি এটি সমঝোতা হওয়ার বিষয়ে ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের ভাষ্য অনুসারে, মার্কিন কোষাগারে আর মাত্র দিন দশেক সরকারি ব্যয় মেটানোর অর্থ রয়েছে। ফলে এই সময়ের মধ্যে বর্তমান ঋণ গ্রহণ সীমা ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার থেকে না বাড়ানো হলে দেশটির কোষাগার শূন্য হয়ে যাবে। ফলে দেশটি দেউলিয়া হয়ে যাবে।যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণসীমা বাড়ানোর শেষ তারিখ আগামী ৫ জুন। নির্ধারিত এই সময়ের (এক্স-ডেট) আগে একটি সমঝোতায় পৌঁছাতে বাইডেন ও ম্যাককার্থি কয়েক দফায় বৈঠক করেন।

অবশেষে তারা সমঝোতায় পৌঁছালেন।
জাতীয় ঋণসীমা বাড়ানোর বিষয়ে আগামী বুধবার কংগ্রেসে ভোট হবে।রিপাবলিকান ম্যাককার্থি বলেন, ‘কয়েক সপ্তাহের আলোচনার পর আমরা নীতিগতভাবে একটি সমঝোতায় পৌঁছেছি। ’

আলোচনায় বড় সাফল্য এলেও ম্যাককার্থি সতর্ক করে বলেছেন, বিলটিতে কংগ্রেসের সমর্থন পেতে এখনো অনেক কাজ করতে হবে।ম্যাকার্থির সঙ্গে বৈঠককে ‘ফলপ্রসূ’ আখ্যা দিয়ে এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘আমরা দেউলিয়াত্বের বিষয়ে আলোচনা এখনো টেবিলে রয়েছে এবং এখানে একমাত্র উপায় হলো দুই পক্ষেরই পরস্পরের প্রতি বিশ্বাস নিয়ে চুক্তিতে আসা।’

এদিকে, ম্যাকার্থি আলোচনা শেষে সাংবাদিকদের জানিয়েছেন, আমরা একসঙ্গে বিষয়টি নিয়ে কাজ করছি এবং একটি সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করছি। তিনি বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি যে, এখনো ঐক্যমত্যে পৌঁছানোর সময় রয়েছে।’

এক বিবৃতিতে বাইডেন এ সমঝোতাকে মার্কিন জনগণের জন্য একটি সুসংবাদ হিসেবে অভিহিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১০

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১১

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১২

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৩

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৪

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৫

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৬

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৭

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৮

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৯

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

২০

Design & Developed by BD IT HOST