মিয়ানমারের আরাকান আর্মি থেকে ৩ জনকে ফেরত আনলো বিজিবি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ মার্চ ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিয়ানমারের আরাকান আর্মি থেকে ৩ জনকে ফেরত আনলো বিজিবি

তৈয়ব উল্লাহ সিকদার বাবু,কক্সবাজার প্রতিনিধিঃ

 

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছ থেকে বাংলাদেশি তিন কিশোরকে ফিরিয়ে আনলো বিজিবি।আজ শুক্রবার (০৬ মার্চ) দুপুরে বান্দরবানের ঘুমধুম সীমান্তের ফ্রেন্ডশিপ ব্রীজ দিয়ে বিজিবির নিকট তাদের হস্তান্তর করে আরাকান আর্মি।

ফিরিয়ে আনা বাংলাদেশি কিশোররা হলো: মোঃ বাপ্পি (২৮), ওসমান গনি রাব্বি (১৮) ও মোঃ জনি মিয়া (২২)।

কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, গত ১৪ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে ০১ জন এবং ২৮ ফেব্রুয়ারি সীমান্তে সংলগ্ন উখিয়ার বালুখালী নদী এলাকায় মাছ ধরতে গেলে আরও ০২ জনকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যায়। পরে কিশোরদের পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে বিজিবি কর্তৃপক্ষ আরাকান আর্মির সাথে সার্বক্ষণিক যোগাযোগ স্থাপন এবং নিরলস প্রচেষ্ঠায় প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে তাদেরকে শুক্রবার দুপুরে ফেরত আনতে সক্ষম হয়।

“পরবর্তীতে ফিরিয়ে আনা বাংলাদেশি ৩ কিশোরকে আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।”

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের দক্ষিণের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। কক্সবাজার ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরী ভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে করে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেটের শীর্ষ মাদক ও চোরাকারবারি আলাউদ্দিন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ

মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার

১০

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল, যুক্ত হবে ঈদে

১১

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড প্রধান আসামী বেকসুর খালাস!

১২

দেশের ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

১৩

ঢাবিতে ড. ইউনূসের বিচারের দাবিতে বিক্ষোভ

১৪

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস উপলক্ষে প্রধান গিলাফ ছড়ানো

১৫

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সিলেট স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় আমন্ত্রণ 

১৬

কোটচাঁদপুর থানার এএসআই গোলাম মোরশেদের নামে ঘুষ বাণিজ্যির অভিযোগ।

১৭

মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনি : যুবকের আত্মহত্যা, গ্রেপ্তার ২

১৮

গোদাগাড়ীতে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ

১৯

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী দেলওয়ার হোসেন চৌধুরীর প্রস্তুতি তুঙ্গে ​

২০

Design & Developed by BD IT HOST