নিউজ এডিটর
২১ ফেব্রুয়ারী ২০২৬, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ: রাত ১২টা ১ মিনিটে এমপি বাবুলের পুষ্পস্তবক অর্পণ

মো: আতাউর রহমান। মেলান্দহঘ ​মেলান্দহ: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”—এই অমর সুরের মূর্ছনায় জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) দিবাগত রাত ১২টা ১ মিনিটে মেলান্দহ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জামালপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মো: মুস্তাফিজুর রহমান বাবুল। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। ভিডিও বার্তায় এমপি বাবুল ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, যাদের আত্মদানের মধ্য দিয়ে আমরা মায়ের ভাষা ফিরে পেয়েছি, তাঁদের রক্তক্ষয়ী সংগ্রামের পথ ধরেই ১৯৭১ সালে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে। তিনি সকল বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। ​এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুন আরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড মাহমুদা আক্তার জ্যোতি এবং মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন মেলান্দহ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো: মঞ্জুরুল কবির মঞ্জু, মেলান্দহ পৌর যুবদলের আহ্বায়ক মো: মোবারক হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: আক্তারুজ্জামান আক্তার এবং ৪ নং নাংলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন জাকির। ​এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা সারিবদ্ধভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাতের নিস্তব্ধতা ভেঙে হাজারো মানুষের উপস্থিতিতে শহীদ মিনার চত্বর এক আবেগঘন পরিবেশে পরিণত হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১১

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১২

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৩

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৪

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৫

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৬

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৭

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১৮

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১৯

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

২০

Design & Developed by BD IT HOST