নিউজ এডিটর
২ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে জেলা তথ্য অফিস,আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ থেকে মোঃ ইমরুল আহসানঃ তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে জেলা তথ্য অফিস, ময়মনসিংহের আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান। এসময় প্রধান অতিথি বলেন, ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। সভ্যতার অগ্রগতির সাথে সাথে প্রযুক্তির ইতিবাচক দিকগুলো গ্রহণ এবং নেতিবাচক দিকগুলো বর্জন করতে হবে। যুগের চাহিদার সাথে খাপ খাইয়ে তরুণ সমাজকে নিজেদের এগিয়ে নিতে হবে। গতিশীল জীবনে থেমে না গিয়ে সুচিন্তিতভাবে জীবনের মূল্যবান উপাদানগুলো বেছে নিতে হবে। তারুণ্যের শক্তি নিয়ে সমাজ, রাষ্ট্র গঠনে অমিত সম্ভাবনাময় বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। স্বকীয় দক্ষতা বা স্কিল বৃদ্ধি করে তরুণদের বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের তৈরি করে তুলতে হবে। সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক তরুণদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন। তরুণরা যদি দেশের নিম্ন, উচ্চ যে কোনো পর্যায়ের মানুষকে সম্মান করতে শেখে, তবে তারা মানুষ হিসেবে আরো বড় হয়ে উঠবে বলে মন্তব্য করেন। আলোচনা সভায় অংশগ্রহণকারী তরুন প্রতিনিধিদের আলোচনায় উঠে আসে যে, সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনে সবচেয়ে অগ্রগামী ভূমিকা পালন করতে পারে দেশের তরুণসমাজ। তরুণদের অংশগ্রহণ ছাড়া ২৪-এর আন্দোলন সফল হতে পারতো না। আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন জেলা তথ্য অফিস, ময়মনসিংহের উপ-পরিচালক শেখ মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিদ্যাময়ী স্কুলের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার, এনটিভি ময়মনসিংহের ব্যুরোপ্রধান সাংবাদিক আইয়ুব আলী, ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার নির্বাহী পরিচালক বিবেশ রায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক গোকুল সূত্রধর মানিক, শিক্ষক-শিক্ষার্থী, তরুণ প্রজন্মের প্রতিনিধিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১০

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১১

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১২

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১৩

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

১৪

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১৫

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

১৬

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১৭

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১৮

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১৯

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

২০

Design & Developed by BD IT HOST