নিউজ এডিটর
২১ মার্চ ২০২৫, ৪:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রড- সিমেন্ট শিল্প খাতে বিশাল ধস উৎপাদন অর্ধেকে

বিশেষ প্রতিনিধি,ঢাকাঃ বর্তমানে রড-সিমেন্ট শিল্প খাত কিছুটা সংকটে রয়েছে। নির্মাণশিল্পের এই খাতে ভরা মৌসুমেও ক্রেতাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া আসছে না, ফলে চাহিদা ও উৎপাদনের গ্রাফ দুটোই নিম্নমুখী। ব্যবসায়ীদের মতে, সরকারি-বেসরকারি বড় এবং মাঝারি নির্মাণ প্রকল্প বন্ধ থাকায়, নতুন প্রকল্প শুরু না হওয়ার কারণে এ খাতের অবস্থা সংকটমুখী। বিএসআরএম রড উৎপাদনকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী বলেন, “বর্তমানে রড বিক্রি পরিস্থিতি খুবই খারাপ। যতক্ষণ পর্যন্ত সরকারি-বেসরকারি প্রকল্পের নির্মাণকাজ শুরু না হবে, ততদিন এই অবস্থা চলবে। ডায়মন্ড সিমেন্টের উপব্যবস্থাপনা পরিচালক হাকিম আলী বলেন, “সিমেন্ট বিক্রিতে প্রত্যাশিত সাড়া নেই। সরকারি-বেসরকারি নির্মাণকাজ বন্ধ থাকায় সিমেন্ট বিক্রি ব্যাপকভাবে কমেছে।নির্মাণশিল্পের ভরা মৌসুম হিসেবে বছরের প্রথম কোয়ার্টারকে ধরা হয়, এবং এই সময়ে সারা বছরের রড ও সিমেন্টের প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশ বিক্রি হয়। তবে এবারের মৌসুমে চাহিদার পতনের কারণে ব্যবসায়ীরা শুরুতেই বড় ধাক্কা খেয়েছেন, ফলে উৎপাদন কমেছে। বিগত বছরগুলোতে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত রড ও সিমেন্টের দাম ঊর্ধ্বমুখী ছিল। তবে চলতি বছর রড বিক্রি হচ্ছে টনপ্রতি ৮৫ থেকে ৯০ হাজার টাকায়, যেখানে গত বছর এই দাম ছিল ১ লাখ ৫ হাজার থেকে ১ লাখ ৭ হাজার টাকা। সিমেন্টের দামও বর্তমানে কমে গেছে। কোম্পানি অনুসারে, সিমেন্ট বিক্রি হচ্ছে প্রতি বস্তা ৪৭০ টাকা থেকে ৫০০ টাকায়, যেখানে গত বছর একই সময়ে দাম ছিল ৪৯০ থেকে ৫৩০ টাকা। উৎপাদন কমানোর কারণে প্রায় সব রড এবং সিমেন্ট কারখানা অর্ধেক উৎপাদন করছে। ডিসেম্বরের শেষে কিছু বিক্রি শুরু হলেও, তা প্রত্যাশার তুলনায় অনেক কম। ব্যবসায়ীরা দাবি করছেন, ছাত্র-জনতার বিপ্লবের পর ক্রমেই রড ও সিমেন্টের চাহিদা কমেছে। এর প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে, সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ থাকা, এবং নতুন বড় ও মাঝারি প্রকল্পে হাত না দেওয়া।বর্তমানে দেশে প্রায় ২০০টি রড তৈরির কারখানা রয়েছে, এবং এই খাতে বিনিয়োগ ৭০ হাজার কোটি টাকারও বেশি। দেশে সিমেন্ট উৎপাদনকারী প্রায় ৫০টি কারখানা রয়েছে, এবং এসব প্রতিষ্ঠান বছরে ৭ কোটি ৮০ লাখ টন সিমেন্ট উৎপাদন করে। চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার নির্মাণসামগ্রীর পাইকার বিক্রয় প্রতিষ্ঠান বিসমিল্লাহ স্টিল করপোরেশনের স্বত্বাধিকারী হাসান রুবেল বলেন,বিক্রির পরিস্থিতি গত কয়েক মাসে নিম্নমুখী। সরকারি-বেসরকারি উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ থাকায়, বিক্রি অর্ধেকে নেমে এসেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST