নিউজ এডিটর
২১ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে সেবা বঞ্চিতদের বিক্ষোভ ও মানববন্ধন

বিপ্লব কুমার বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সদর উপজেলার ১৩নং চন্দনী ইউনিয়ন পরিষদের দুর্নীতি অনিয়ম ও জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে চন্দনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের আঞ্চলিক মহাসড়কে চন্দনী ইউনিয়ন বাসীর উদ্যোগে এ কর্মসুচির আয়োজন করা হয়। শুরুতেই অনুষ্ঠিত হয় মানববন্ধন। এসময় বক্ত দেন, স্থানীয় বাসিন্দা মতিউর রহমান মুন্না, হারুণ অর রশিদ, জামাল মল্লিক, কামাল হোসেন, নাসিমা বেগম, শিউলী পারভীন, হাবু শেখ, মতিন শেখ, ফরহাদ শেখ। এসময় স্থানীয় দেড় শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত আমাদের ইউনিয়ন পরিষদে কোনো নির্বাচিত চেয়ারম্যান না থাকায় প্রশাসন উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেন। তবে তিনি তার দপ্তরের কর্মব্যস্ততায় পরিষদে ঠিকমতো আসতে পারেন না। এতে আমাদের বিভিন্ন সেবা পেতে বেশ অসুবিধায় পরতে হয়। আমরা পরিষদে একাধিকবার এসেও তার অনুপস্থিতির কারণে কাজ সম্পন্ন করতে পারি না। তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) তৈয়বুর রহমান অফিস টাইমে পরিষদে অনুপস্থিত থাকেন। তিনি সপ্তাহের অধিকাংশ দিনেই পরিষদে আসেন না। অধিকাংশ সময়েই তার মোবাইলে কল করলে তিনি জানান তিনি পরিষদের কাজ করতে উপজেলায় আছেন, আসতে দেরি হবে। এছাড়াও তিনি ইউনিয়নের বাসিন্দাদের নাগরিক সেবা প্রদানে অনিয়ম-দুর্নীতি করেন। ঠিকমতো সেবা প্রদান না করে মানুষের হয়রানী করেন। এসময় এই কর্মকর্তা অর্থের বিনিময় করে পরিষদের নাগরিক সেবা দেন বলেও অভিযোগ করেন স্থানীয় ভুক্তভোগীরা। মানববন্ধন শেষে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অভুযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান ও হুশিয়ারি দিতে দেখা যায়। অভিযোগ /বিপ্লব
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

২

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৩

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

৪

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৫

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৬

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৭

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৮

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৯

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১১

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১৪

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৫

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৬

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৭

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৮

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৯

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২০

Design & Developed by BD IT HOST