রেলে একজনের টিকিটে আরেকজন ভ্রমণ করা যাবে না: ডিসি সারওয়ার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৫ অক্টোবর ২০২৫, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেলে একজনের টিকিটে আরেকজন ভ্রমণ করা যাবে না: ডিসি সারওয়ার

সিলেট প্রতিনিধিঃ

রেলের কালোবাজারি রুখতে এবং যাত্রী হয়রানি লাঘব করতে নতুন নিয়ম চালু করার পরামর্শ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম। ট্রেনে একজনের টিকিটে আরেকজন ভ্রমণ করতে না দিলে কালোবাজারিরা আর টিকিট বিক্রি করতে পারবেন না বলে মন্তব্য করেন তিনি।

সারওয়ার আলম বলেন, রেলের কালোবাজারি থামাতে হলে এ নিয়ম করতে হবে। যখন আরেকজনের নামে টিকিট দিয়ে কেউ ভ্রমণ করতে চাইবেন, তাকে ভ্রমণ করতে না দিয়ে ফিরিয়ে দিলে প্রথম অবস্থায় হয়তো অনেকের কষ্ট হবে, তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।

যদি এই নিয়মের কড়াকড়ি হয়, তখন কালোবাজারিরা টিকিট বিক্রি করতে পারবে না। আর টিকিটে লেখাও আছে, একজনের টিকিটে অন্যজন ভ্রমণ করতে পারবেন না।

তিনি সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসকের মতে, জাতীয় পরিচয়পত্র বহনকারী ব্যক্তি ছাড়া কোনোভাবেই যেন অন্য কারো নামে টিকিট না দেওয়া হয়।

এ জন্য পুলিশের দায়িত্বে যারা আছেন, তাদের সঙ্গেও কথা বলবেন তিনি।এখন ঢাকা-সিলেট মহাসড়কের কাজ চলছে, যে কারণে বিপুল সংখ্যক মানুষ রেলপথে ভ্রমণ করছেন। দিনে ও রাতে তারা যেন নিশ্ছিদ্র নিরাপত্তায় রেলে ভ্রমণ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

রেলস্টেশন কেন্দ্রিক অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড করে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, এসএমপি কমিশনার এ নিয়ে কাজ করছেন। সিএনজি অটোরিকশার ভাড়া কোন জায়গাতে কত টাকা হবে, তা নির্ধারণ করে দেওয়া হবে। এটা নির্ধারণ করার পর কেউ বেশি নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দ্বিতীয়ত, রেলের জায়গা অবৈধভাবে দখলে রয়েছে। এসব স্থাপনা কিছু দিনের মধ্যে উচ্ছেদ করা হবে বলেও জানান সারওয়ার আলম।

রেলস্টেশন পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে প্রশাসনের কর্মকর্তা ও সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

১০

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১২

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৩

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৫

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৬

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১৭

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৮

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৯

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

২০

Design & Developed by BD IT HOST