নিউজ এডিটর
২০ জুলাই ২০২৫, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে রাতে সড়ক অবরোধের চেষ্টা ছাত্রলীগের, ধাওয়া দিলেন বিএনপির নেতা-কর্মীরা

শরীয়তপুর প্রতিনিধিঃ ঢাকা-শরীয়তপুর সড়কের নশাসন মাঝিরহাট এলাকায় গাছ ফেলে ও আগুন জ্বেলে গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে অবরোধের চেষ্টা হয়েছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে এবং হরতাল সফল করার জন্য বিভিন্ন স্লোগান দেয়। এদিকে ওই ঘটনার খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ওই দলকে ধাওয়া করে সড়ক থেকে সরিয়ে দেন। পরে শরীয়তপুর জেলা ছাত্রলীগ ও বাংলাদেশ স্টুডেন্টস লীগের ফেসবুক পেজ থেকে আগুন জ্বেলে ও গাছ ফেলে সড়ক অবরোধ করার একটি ভিডিও পোস্ট করা হয়। এর মধ্যে বাংলাদেশ স্টুডেন্টস লীগের ফেসবুক পেজ ভেরিফায়েড। বিএনপি নেতারা জানান, গত বছর ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর জাজিরায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদারের নেতৃত্বে ১৫ আগস্ট আওয়ামী লীগের প্রকাশ্যে কর্মসূচি পালন করা হয়। এরপর সংগঠনটি আর প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করেনি। কিন্ত রাতের আঁধারে বিভিন্ন সময় জেলার বিভিন্ন স্থানে মশালমিছিল, পোস্টার সাঁটানো ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ঢাকা-শরীয়তপুর সড়কের নড়িয়া উপজেলার নশাসন মাঝিরহাট এলাকায় ১০ থেকে ১২টি মোটরসাইকেল নিয়ে মহড়া দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা গাছ ফেলে সড়কের যানবাহন চলাচলে বাধা দেন। এ সময় তাঁরা সেখানে গাছ, পাটকাঠি ও টায়ারে আগুন জ্বালিয়ে দেন। তাঁরা শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাঁরা স্লোগান দিয়ে হরতাল সফল করার আহ্বান জানান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

১

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

২

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৩

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৪

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৫

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৬

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৭

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৮

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৯

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১০

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১১

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১২

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৩

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৪

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৬

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৭

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৮

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৯

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

২০

Design & Developed by BD IT HOST