নিউজ এডিটর
১১ ডিসেম্বর ২০২৪, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শীতে গিজারের বিকল্প হতে পারে ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপ

অভিযোগ বার্তা ডেস্কঃ শীত আসতে না আসতেই অনেকেই চিন্তায় পড়েছেন। কেননা, শীতকালে ঠান্ডা পানি কীভাবে গরম করবেন সেই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে।পানি গরম করে ব্যবহার করা বেশ ঝক্কির কাজ। কিন্তু তারপরও গোসল করা, হাত-মুখে ধোয়ার জন্য একটু গরম পানি হলে ভালোই হয়। পানি গরম করার জন্য বেশিরভাগ মানুষের পছন্দ গিজার। এই বৈদ্যুতিক যন্ত্রের দাম বেশ চড়া। আবার ইনস্টলেশন করাও ঝামেলার কাজ। তাহলে উপায়? যারা কম খরছে পানি গরম করতে চান তাদের প্রথম পছন্দ হতে পারে ইনস্ট্যান্ট ইলেকট্রিক হট ওয়াটার ট্যাপ। এই বৈদ্যুতিক যন্ত্র খুব সহজেই বাসা-বাড়ির পানির কল বা ট্যাপে ইনস্টল করা যায়। বিদ্যুৎ সংযোগ দিয়ে সহজেই মেলে গরম পানি। খুব অল্প সময়ের মধ্যেই। বাজারে এই পানি গরম করার যন্ত্র পাবেন ইলেকট্রিক ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপ নামে। দারাজের মতো অনলাইন প্ল্যাটফর্ম থেকেও কিনতে পারবেন। তবে ইলেকট্রোনিক্স পণ্যের দোকান থেকে দেখে-শুনে কেনাই ভালো। ইলেকট্রিক হট ওয়াটার ট্যাপের সুবিধাঃ -খুব সহজেই এবং দ্রুততার সঙ্গে পানি গরম করা যায়। -পানির কলের সঙ্গেই স্থাপন করা যায়। -সহজেই বিদ্যুৎ সংযোগ দেওয়া যায়। -বাথরুমের পাশাপাশি হাত-মুখ ধোওয়ার বেসিন কিংবা কিচেন সিংঙ্কে স্থাপন করা যায়। -ছোট আকারের এই পানি গরম করার যন্ত্র স্থাপন করতে মেকানিকের প্রয়োজন নেই। -শীতকাল চলে গেলে অনায়াসেই খুলে ফেলা যায়। -এটি বিদ্যুৎ সাশ্রয়ী। -পানির কতটা গরম হসে সেই তাপমাত্রা নির্ধারণ করে দেওয়া যায়। ইলেকট্রিক ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপ ব্যবহারের সতর্কতাঃ যেহেতু এটা বৈদ্যুতিক যন্ত্র তাই সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে। বিশেষ করে পানি গরম হয়ে গেলে বন্ধ করে রাখা উচিত। মেশিন চালু অবস্থায় ট্যাপ চালু না করাই ভালো। সব সময় পাওয়ার অন রাখা উচিত নয়। ভেজা হাতে কখনোই প্লাগ স্পর্শ করা যাবে না। ইলেকট্রিক ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপের দাম ব্র্যান্ড ও মডেল ভেদে এই যন্ত্রের দাম ২ হাজার থেকে ৪ হাজার টাকা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১০

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১১

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১২

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৩

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৪

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৫

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৭

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৮

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১৯

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

২০

Design & Developed by BD IT HOST