শেরপুরে বন্য হাতির আক্রমণে দুই জনের মৃত্যু - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২১ মে ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে বন্য হাতির আক্রমণে দুই জনের মৃত্যু

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যহাতির আক্রমণে আজিজুর রহমান আকাশ (৩৮) ও এফিলিস হাগিদক (৫২) নামে দুজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ মে) রাত ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী দরবেশতলা ও গজনী এলাকায় ওই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম।

নিহত আকাশ উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক। অপরদিকে সিএনজিচালিত অটোরিকশাচালক এফিলিস হাগিদক গজনী এলাকার সহেন সিমসাংয়ের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ২০-৩০টি বন্যহাতি দলবেঁধে উপজেলার সীমান্তবর্তী দরবেশতলা এলাকায় নেমে আসে। এ সময় এলাকার মানুষ জানমাল রক্ষায় হাতি তাড়াতে লাঠি নিয়ে ধাওয়া করেন। এ সময় আকাশ হাতির খুব কাছাকাছি চলে গেলে একটি হাতি তাকে ধাওয়া দিয়ে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে রাত সাড়ে ১০টার দিকে চালক এফিলিস হাগিদক অটোরিকশা চালানো শেষে স্থানীয় আরও তিন জনকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এলে গজনী এলাকা সড়কে দাঁড়িয়ে থাকা বন্যহাতির দল তাদের সামনে পড়ে। এ সময় সঙ্গের তিন জন দৌড়ে পালিয়ে গেলেও এফিলিস হাগিদক পালাতে পারেননি। পরে হাতির দল থেকে একটি হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দিলে সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে দেড় ঘণ্টার ব্যবধানে বন্যহাতির আক্রমণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ বলেন, ‘হাসপাতালে আনার আগেই আকাশের মৃত্যু হয়েছে। হাতির পায়ের আঘাতে তার মুখ ও পেট থেঁতলে গেছে।’

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমিন বলেন, ‘দুজনের মৃত্যুর ঘটনায় দুটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১০

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১১

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১২

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৩

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৪

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৫

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৬

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৭

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৮

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৯

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

২০

Design & Developed by BD IT HOST