
অভিযোগ বার্তা ডেস্কঃ
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের দুর্ব্যবহার এবং কয়েকজন সাংবাদিককে হেনস্তার অভিযোগে দলটির পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন ব/য়/ক/ট করেছেন গণমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার (০২ অক্টোবর ২০২৫) সকালে এই ঘটনাটি ঘটে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা এদিন সকালে দেশে ফেরেন। তাদের সফর বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
সূত্রে জানা যায়, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা হুমায়ুন কবির যখন ব্রিফিং করছিলেন, তখন সেখানে উপস্থিত এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)-র নেতাকর্মীরা উচ্চস্বরে স্লোগান দিতে শুরু করেন। পরিবেশ শান্ত রাখতে একজন গণমাধ্যমকর্মী তাদের স্লোগান থামাতে অনুরোধ করেন।
গণমাধ্যমকর্মীর অনুরোধের পর পরিস্থিতি শান্ত না হয়ে উল্টো এনসিপি’র নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ওই গণমাধ্যমকর্মীসহ অন্যদের ওপর চড়াও হন। এ সময় কয়েকজন সাংবাদিক লাঞ্ছিত ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে।
উপস্থিত সাংবাদিকরা এনসিপি কর্মীদের এই ধরনের অসৌজন্যমূলক আচরণ ও দুর্ব্যবহারের তীব্র প্রতিবাদ জানান। অনেকে প্রশ্ন তোলেন যে এখন এই আচরণ হলে, ভবিষ্যতে ক্ষমতায় গেলে তারা কেমন আচরণ করবেন।
সংবাদ সম্মেলন ব/য়/ক/ট নেতাকর্মীদের এই উচ্ছৃঙ্খলতা এবং সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে গণমাধ্যমকর্মীরা সর্বসম্মতভাবে এনসিপি’র সংবাদ সম্মেলন ব/য়/ক/ট করে ঘটনাস্থল থেকে ফিরে যান। সাংবাদিকদের ব/য়/ক/টের কারণে এনসিপি’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে পারেনি। এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম৮ আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাও ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST