সাংবাদিক হারুন রশিদের পিতার মৃত্যুতে আবরার ইলিয়াসের শোক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৪ নভেম্বর ২০২৫, ৩:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক হারুন রশিদের পিতার মৃত্যুতে আবরার ইলিয়াসের শোক

নাজমুল ইসলাম চৌধুরী,ওসমানীনগর প্রতিনিধিঃ

সিলেটের ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার ওসমানীনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক হারুন রশিদের পিতা মো. এলাইছ মিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-২ (ওসমানীনগর- বিশ্বনাথ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদী লুনা ও নিখোঁজ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।

শনিবার ২২ নভেম্বর রাত সাড়ে ১১ টায় তিনি তাজপুর ইউনিয়নের বরায়া কাজিরগাঁও নোয়াবাড়ী গ্রামে সাংবাদিক হারুন রশিদের বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।আবরার ইলিয়াস বলেন, মরহুম মো. এলাইছ ছিলেন বিএনপির একজন পরিশ্রমী ও আদর্শবান কর্মী। তার অবদান আমাদের সংগঠনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক চান। তিনি আরও বলেন মরহুম এলাইছ মিয়া ছিলেন বিএনপির খাঁটি ও পরিক্ষিত সৎ একজন কর্মী। তার মৃত্যুতে আমরা শোকাহত।

এসময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, যুগ্ম সম্পাদক শাহীন আহমদ, তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক জুনু মিয়া, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠণিক সম্পাদক জমির আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম, নুরুল ইসলাম রেজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লয়লুছ মিয়া, উপজেলা ছাত্র দলের আহবায়ক জুয়েব আহমদ, কলেজ ছাত্রদল নেতা ছাব্বির আহমদ, ডা. বশির আহমদ, মামুন ইসলাম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, শ্রমিকদল নেতা মনির আহমদ, আব্দুল ছালাম, বিএনপি নেতা বাবুল মিয়া, যুবদল নেতা মনির আহমদ, ফজর আলী, আশিক নুর প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১১

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১২

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১৩

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৪

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১৫

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১৬

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১৭

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৯

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

২০

Design & Developed by BD IT HOST