নিউজ এডিটর
২৫ অগাস্ট ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাটুরিয়া উপজেলার গোলড়া পশ্চিম পাড়ায় তরুণদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

সাটুরিয়া প্রতিনিধি,মানিকগঞ্জঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া পশ্চিম পাড়ার জিন্নাহ আলীর বাড়ির সামনের রাস্তাটি বর্ষা মৌসুমে সবসময় কাদা আর জমে থাকা পানির কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়ত। বহুদিন ধরে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হলেও কোনো উদ্যোগ না আসায় অবশেষে এগিয়ে এসেছেন এলাকার তরুণরা। একঝাঁক তরুণ ও যুবক মিলে নিজেরাই রাস্তার সংস্কারের উদ্যোগ নিয়েছেন। বিনা স্বার্থে তারা কাদা সরিয়ে অস্থায়ীভাবে সংস্কার করছেন পথটি, যেন স্থানীয় মানুষ কিছুটা হলেও স্বস্তিতে চলাচল করতে পারে। স্থানীয়রা বলছেন, এই উদ্যোগে তরুণরা প্রমাণ করেছেন—ভালো কাজে একসাথে হলে অনেক অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। গ্রামের প্রবীণরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পথটি সংস্কারের দাবিতে বারবার আবেদন করা হলেও সাড়া মেলেনি। কিন্তু তরুণরা নিজ উদ্যোগে হাত লাগানোয় এলাকায় সামাজিক বন্ধন আরও শক্তিশালী হচ্ছে। শিশু, শিক্ষার্থী থেকে শুরু করে রোগীবাহী যান সবাই সাময়িক স্বস্তি পাচ্ছেন। তরুণদের উদ্যোগ এখানেই থেমে নেই। আগামী শুক্রবার পূর্ণাঙ্গ সংস্কারের কাজ করার পরিকল্পনা নিয়েছেন তারা। এজন্য তারা সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন। স্থানীয়ভাবে অর্থ, শ্রম ও সহযোগিতা মিলিয়ে এবার বড় পরিসরে রাস্তা সংস্কার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এলাকার মানুষের ভাষায়,“এরা বিনা স্বার্থে সবসময় এগিয়ে আসে। ভালো কাজের জন্যই এই যুবকদের ওপর ভরসা করা যায়।”তরুণদের জন্য সবার পক্ষ থেকে রইল শুভকামনা, যেন ভবিষ্যতেও তারা সমাজ ও এলাকার পাশে এভাবেই থেকে যায়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১০

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১১

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১২

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৩

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৪

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৫

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৬

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৭

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৮

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৯

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

২০

Design & Developed by BD IT HOST