
জামালপুর থেকে রমজান আলীঃ
আজ ১০ ডিসেম্বর বিকাল ৩.৩০ ঘটিকার সময় মেলান্দহ উপজেলা অডিটোরিয়াম মাঠে, সাবেক প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের সহধর্মিনী ৩ বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঐতিহাসিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মেলান্দহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও হাজরাবাড়ী পৌর বিএনপির সমন্বয়ে বিশাল জনতার উপস্থিতির মধ্য দিয়ে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হযেছ।
উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন -কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহ- সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল।
পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ এম রফিকুল ইসলাম রহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে মহান আল্লাহ তাআলার নিকট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST