নিউজ এডিটর
১৬ অক্টোবর ২০২৪, ৯:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিটিসেলের ফ্রিকোয়েন্সি ও লাইসেন্স ফেরতে পেতে বিটিআরসিতে আবেদন

অভিযোগ বার্তা ডেস্কঃ বন্ধ থাকা লাইসেন্স ও ফ্রিকোয়েন্সি ফেরত পেতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে আবেদন করেছে দেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল৷ মঙ্গলবার সকালে বিটিআরসির চেয়ারম্যানের কাছে আবেদন পত্র জমা দেয় দীর্ঘ ৮ বছর ধরে বন্ধ থাকা প্রতিষ্ঠানটি। সিটিসেলের চিফ স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মেহবুব চৌধুরী সাংবাদিকদের বলেন,অন্যায়ভাবে সিটিসেলকে বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। কোম্পানি এখন তাদের পূর্বের অভিযোগের বিরুদ্ধে সকল প্রমাণ তুলে ধরবে। এতেই প্রমাণিত হবে, যে বিটিআরসির আগের অভিযোগ ছিল উদ্দেশ্যপ্রণোদিত। মেহবুব চৌধুরী জানান,আইনি প্রক্রিয়ার মাধ্যমে আবারও লাইসেন্স ফিরে পেতে চান তারা। লাইসেন্স পেলে ৪ মাসের মধ্যেই ব্যবসা শুরু করতে পারবে বলে আশা করছেন তিনি।সিটিসেলের আগের গ্রাহকরাও তাদের নিজ নম্বর ফিরে পাবেন বলে জানান মেহবুব চৌধুরী। এদিকে বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. এমদাদ উল বারী বলেন,বিষয়টি বিটিআরসির লিগ্যাল ডিভিশন দেখবে। তাদের সকল দাবি পর্যালোচনা করা হবে৷ বিটিআরসির নীতিমালা মেনেই তাদের বিষয়টি সমাধানের পথে যেতে হবে৷ ২০১৬ সালের অক্টোবরে সিটিসেলের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

১

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

২

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

৩

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৪

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৫

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৬

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৭

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৮

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৯

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১০

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১১

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১২

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৩

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৫

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৭

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৮

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৯

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২০

Design & Developed by BD IT HOST