নিউজ এডিটর
২৮ জুলাই ২০২৫, ৬:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগন্জের সাবেক ডিসি-এডিসিসহ ৪ কর্মকর্তাকে কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা

হবিগঞ্জ প্রতিনিধিঃ ১৭ বছর আগে করা আদালত অবমাননার মামলায় হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসকসহ (এডিসি) চার সরকারি কর্মকর্তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আজ রোববার বিকেলে হবিগঞ্জের জ্যেষ্ঠ সহকারী জজ তারেক আজিজ এ রায় ঘোষণা করেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন হবিগঞ্জের তৎকালীন ডিসি মো. আতাউর রহমান, এডিসি (রাজস্ব) এ কে এম আমিনুল ইসলাম, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরে আলম সিদ্দিকী এবং হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সফিউল আলম। তাঁদের মধ্যে আতাউর রহমান ও আমিনুল ইসলাম অবসরে গেছেন। অন্যরা এখনো কর্মরত আছেন। মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় একটি জমিতে উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। তখন জমির দখলকার আবদুল হামিদ জমির ওপর আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রি আছে বলে দাবি করেন। কিন্তু প্রশাসন সেটি না মেনে উচ্ছেদ অভিযান চালায়। এতে সংক্ষুব্ধ হয়ে আবদুল হামিদ অভিযানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ২০০৮ সালের ১০ আগস্ট হবিগঞ্জের তৎকালীন ডিসি আতাউর রহমান, এডিসি এ কে এম আমিনুল ইসলাম, বানিয়াচংয়ের ইউএনও নুরে আলম সিদ্দিকী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সফিউল আলমসহ ১৪ জনের বিরুদ্ধে জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে একটি মামলা করেন। ওই মামলায় আজ বিকেলে রায় হয়। জ্যেষ্ঠ সহকারী জজ তারেক আজিজ অভিযুক্ত ৪ সরকারি কর্মকর্তাকে এক মাসের কারাদণ্ড দেন। তাঁরা অনুপস্থিত থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালতের পেশকার সাইফুল ইসলাম রায়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। বাদীপক্ষের আইনজীবী সুদীপ কান্তি বিশ্বাস বলেন, ১৭ বছর আগে করা মামলার রায়ে আজ আদালত চারজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন। বাদীকে তাঁর জমি বুঝিয়ে দিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ২১ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১১

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১২

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৪

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৫

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১৭

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৮

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৯

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST