নিউজ এডিটর
২৪ জুন ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হোটেল বয় থেকে হিরো,বাছুর বিক্রির টাকায় শুরু,এখন আয় লাখ টাকাা

অভিযোগ বার্তা ডেস্কঃ একটা বাছুর বিক্রি হয়েছিল শুধু একটি মোবাইল কেনার জন্য। সেই মোবাইলেই শুরু হয় যাত্রা। পাঁচতারকা হোটেলের কর্মী থেকে লাখো মানুষের প্রেরণা হয়ে ওঠা ছেলেটির নাম বিল্লাল হোসেন। ‘থটস অব বিল্লাল’ নামের ছোট্ট একটি আইডি আজ কোটি টাকার প্ল্যাটফর্ম। তিনি শেরপুরের নকলা উপজেলার ছোট গ্রাম হুজুরীকান্দা থেকে ভিডিও বানিয়ে এখন বনে গেছেন হাজার হাজার তরুণের ‘আইডল’ বিল্লাল হোসেন নালিতাবাড়ী কাগজকে জানান, শেরপুরের নকলা উপজেলার হুজুরীকান্দা গ্রামের ছেলে বিল্লাল হোসেন। বাবা ছিলেন কৃষক, নাম আবুল কালাম। অভাব ছিল নিত্যসঙ্গী। দুই ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট বিল্লাল। ২০১৩ সালে এসএসসি এবং ২০১৫ সালে এইচএসসি পাস করেন। এরপর বিএসসিতে ভর্তি হন। লেখাপড়ার খরচ চালাতে প্রাইভেট পড়াতেন। ২০১৯ সালে হোটেল ম্যানেজমেন্টের একটি কোর্সে ভর্তি হন। প্রয়োজন হয় একটি স্মার্টফোনের। মা মজিদা খাতুন গোয়ালের একটি বাছুর বিক্রি করে ১৮,৫০০ টাকায় নকিয়া ৫ মডেলের একটি ফোন কিনে দেন ছেলের জন্য। সেই ফোনেই শুরু হয় নতুন জীবন। কোর্স শেষ করে চাকরি খুঁজতে কক্সবাজারের রয়েল টিউলিপ সি পাল হোটেলে যান। কাজ না পেয়ে পাশের ওয়াটার পার্কে ১০ হাজার টাকা বেতনে কাজ শুরু করেন। তিন মাসের মাথায় করোনা হানা দেয়। কাজ চলে যায়, খাবার জোটে না ঠিকমতো। সামান্য কিছু টাকা সঞ্চয় করেছিলেন, তাও শেষ হয়ে যায়। চাকরির খোঁজে দালালের খপ্পরে পড়েন। নালিতাবাড়ী কাগজ। সিঙ্গাপুরে চাকরি দেওয়ার কথা বলে এক দালাল তাঁর কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে যায়। তবু থেমে যাননি। ২০২১ সালে রয়েল টিউলিপে আবার চাকরি পান, বেতন মাত্র ৮ হাজার টাকা। হোটেলে অতিথিদের চলাফেরা, কথাবার্তা, খাওয়াদাওয়া, শিষ্টাচার—সবকিছু খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতেন। শিখতেন চুপিচুপি। ২০২৩ সালে বাবা মারা যান। ভেঙে পড়লেও বাবার আদর্শ আর দোয়াকে শক্তি করে এগিয়ে চলেন। এর মধ্যেই ফেসবুক ও টিকটকে সময় কাটানো অনেক বেড়ে যায়। বুঝতে পারেন, এটা ঠিক হচ্ছে না। ২০২২ সালের মার্চে নিজেই এসব বন্ধ করে দেন। হোটেলের লবিতে বসে নিয়মিত প্রথম আলোসহ নানা পত্রিকা পড়তেন। রান্নার রেসিপি দেখতেন ইউটিউবে। এরপর নিজেই রাঁধতেন, পরীক্ষামূলকভাবে দেশি ফলমূল ও শাকসবজি দিয়ে তৈরি করতেন নতুন রেসিপি। ২০২৩ সালের শেষের দিকে আবার ফিরে আসেন ফেসবুকে, তবে নতুন উদ্দেশ্যে। নালিতাবাড়ী কাগজ। ‘থটঅব বিল্লাল’ নামে একটি আইডিতে নিজের রান্না, ভাবনা, জীবনসংগ্রামের গল্প তুলে ধরতে শুরু করেন ভিডিওর মাধ্যমে। ২০২৪ সালের আগস্টে হোটেলের চাকরি ছেড়ে দেন। তখন ফেসবুকে তাঁর ফলোয়ার ছিল ৩ লাখ। মাত্র ৯ মাসেই সেই সংখ্যাটা দাঁড়ায় ২২ লাখে। এই সময়ে তাঁর ইনকামও ছিল চোখে পড়ার মতো। গত আগস্ট ২০২৪: ৮ লাখ টাকা, সেপ্টেম্বরে ২ লাখ ৭৬ হাজার, অক্টোবরে ৩ লাখ ৯৪ হাজার, নভেম্বর ৪ লাখ ১০ হাজার, ডিসেম্বরে ১৫ লাখ ১৭ হাজার, চলতি বছরের জানুয়ারিতে ১৬ লাখ টাকা, ফেব্রুয়ারতে ১৪ লাখ ৬৭ হাজার, মার্চে ৪ লাখ ১৪ হাজার এবং এপ্রিল মাসে ৫ লাখ ২৯ হাজার টাকা ফেসবুক থেকে উপার্জন হয়েছে। তাঁর ভিডিও ধারণে সহায়তা করতে একই এলাকার রাকিবুল হাসান হোটেলের চাকরি ছেড়ে তাঁর সঙ্গে যুক্ত হন। বিল্লাল তাঁকে ১ লাখ ৫ হাজার টাকা অগ্রিম দেন এবং এখন রাকিবুল ৫০ হাজার টাকা বেতন পান। এখন আর শুধু নিজেকে নিয়ে ভাবেন না বিল্লাল। অসহায় মানুষদের পাশে দাঁড়ান। কোনো অসহায় ব্যক্তির গল্প তুলে ধরলে তাঁর ফলোয়ারেরা সাহায্যের হাত বাড়ান। সেই টাকাগুলো বিল্লাল নিজ হাতে পৌঁছে দিয়ে ভিডিও আপলোড করেন সামাজিক মাধ্যমে। সবশেষে নতুন উদ্যোগে নামছেন তিনি। ‘থটস অব বিল্লাল’ নামে শেরপুর থেকে চালু করতে যাচ্ছেন একটি স্পেশাল বাস সার্ভিস। পাশাপাশি অ্যাম্বুলেন্স সার্ভিস চালুরও পরিকল্পনা রয়েছে তাঁর। বিল্লাল হোসেন সাংবাদিকদের বলেন, জীবনে কিছুই সহজ ছিল না। বাছুর বিক্রি করে মা যখন আমার হাতে মোবাইলটা তুলে দেন, তখন আমি শুধু একটাই কথা ভেবেছিলাম—এই ফোনটাই আমার ভবিষ্যৎ। অনেকেই হাসাহাসি করত, কেউ বলত এসব দিয়ে কিছু হবে না। কিন্তু আমি বিশ্বাস করতাম, পরিশ্রম করলে আল্লাহ কখনো খালি হাতে ফেরান না। আজকে আমি যদি কারও অনুপ্রেরণা হতে পারি, সেটা আমার মায়ের দোয়া, বাবার স্বপ্ন আর আমার হাল না ছাড়ার ফল। আমি চাই, গ্রামের আরেকটা ছেলেও যেন ভাবে—‘আমি পারব’। কারণ, আমিও তো ভেবেছিলাম—একদিন আমি অনেক বড় হবো।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১০

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১১

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১২

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৩

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৫

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১৭

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৮

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১৯

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

২০

Design & Developed by BD IT HOST