নিউজ এডিটর
১৫ অগাস্ট ২০২৫, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৫ আগষ্ট আয়োজনের খিচুড়ি নিয়ে গেল পুলিশ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৫০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিলের জন্য রান্না করা খাবার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সদর থানা পুলিশের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামালের নিজ বাস ভবনে খাবার রান্না হয়েছিল। মফিজুল ইসলাম খান কামাল বলেন, ‘বঙ্গবন্ধু আওয়ামী লীগের একক কোনো সম্পত্তি নয়। তিনি জাতির জনক। তার শাহাদৎবার্ষিকী করা যাবে না– সরকার থেকে এরকম কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে জাতির জনকের শাহাদাৎবার্ষিকী পালন করার স্বাধীনতা আমার আছে।’ বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান আরও বলেন, ‘আজ সকালে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আমার নিজ ভবনে কালো পতাকা উত্তোলন, কুরআনখানি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে দোয়া মাহফিলের জন্য এক ডেকচি খিচুড়ি রান্না করা হচ্ছিল। খাবার রান্না প্রায় শেষ পর্যায়ে– এমন সময়ে মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহসহ বেশ কয়েকজন পুলিশ আসে। তারা চুলা নিভিয়ে রান্না করা খাবার একটি ভ্যানে করে নিয়ে যায়। গরীব মানুষের জন্য রান্না করা কাঙালি ভোজ রেখে যেতে পুলিশদের অনেক অনুরোধ করলেও তারা কথা রাখেনি।’ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমানউল্লাহর মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি রিসিভ করেননি। তবে ঘটনাস্থলে ওই সময়ে ওসি সাংবাদিকদের বলেন, ‘শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন না করতে উপরের নির্দেশ ছিল। এই কারণে মফিজুল ইসলাম খান কামালের বাড়িতে শাহাদাৎবার্ষিকী অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ওই রান্না করা খাবার পুলিশ হেফাজতে রয়েছে।’ এদিকে শুক্রবার বিকেল ৪টার দিকে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল তার ফেসবুকে পেজে একটি স্ট্যাটাসে লেখেন, ‘‘১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস-২০২৫’ নৈতিক দায়িত্ব থেকে আমি আজকে পালন করার চেষ্টা করেছি। আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করেছে। সকালে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। হয়েছে কোরআন খতম ও দেয়া মাহফিল। আয়োজন ছিলে কাঙালি ভোজের।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

১

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

২

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

৩

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

৪

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

৫

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৬

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

৭

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৮

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

৯

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১০

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১১

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১২

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

১৩

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

১৪

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১৫

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

১৬

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

১৮

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST