১৭ বছর পর দেশে আসছেন তারেক রহমান, সিলেটের নেতাকর্মীদের দিলেন যে নির্দেশনা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৪ ডিসেম্বর ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৭ বছর পর দেশে আসছেন তারেক রহমান, সিলেটের নেতাকর্মীদের দিলেন যে নির্দেশনা

লাকী আক্তার – ব্যুরো প্রধান,সিলেটঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সিলেট হয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের না যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান, কেন্দ্রীয় নির্দেশনায় সিলেট বিমানবন্দরে কারও যাওয়ার সুযোগ নেই। নির্দেশনা অমান্য করলে তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ূম চৌধুরী বলেন, ওসমানী বিমানবন্দরে যাওয়ার কোনো সুযোগ নেই। সিলেটের নেতাকর্মীরা তারেক রহমানের সঙ্গে ঢাকায় সাক্ষাৎ করবেন।

দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, তিনি বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়) যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমানে বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে তিনি দেশে আসবেন বলে জানানো হয়েছে।

সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ওই ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সিলেটে যাত্রাবিরতির পর দুপুর ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান দেশে ফিরবেন।

দলীয় সূত্র জানায়, নিরাপত্তার স্বার্থে সিলেটে যাত্রাবিরতির সময় তারেক রহমান বিমান থেকে নামবেন না। একই কারণে বিএনপির নেতাকর্মীদেরও বিমানবন্দর এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। তবে যাত্রাবিরতিকে কেন্দ্র করে সিলেট ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ইতোমধ্যে বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার নিরাপত্তা ব্যবস্থা আরও বৃদ্ধি করা হবে এবং ওইদিন বিমানবন্দর এলাকায় কোনো ধরনের লোকসমাগমের অনুমতি দেওয়া হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১০

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১১

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৩

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৪

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১৫

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৬

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৭

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৮

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

১৯

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

২০

Design & Developed by BD IT HOST