নিউজ এডিটর
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৪১ লক্ষ টাকার মরণোত্তর দাবির চেক হস্তান্তর করলো জীবন বীমা কর্পোরেশন

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ ময়মনসিংহ, ২৩ জুলাই ২০২৫ঃ জীবন বীমা কর্পোরেশন, ময়মনসিংহ রিজিওনাল অফিসের পক্ষ থেকে বীমাগ্রহীতা মরহুম ড. মোঃ শহীদুর রহমান-এর মরণোত্তর দাবির বাবদ টাকা ৪১,৩৫,১৭০/- (একচল্লিশ লক্ষ পঁইত্রিশ হাজার একশত সত্তর টাকা মাত্র) নমিনী জনাব মাহবুবা আফরোজের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে. ফজলুল হক মহোদয়ের ব্যক্তিগত সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং ভাইস-চ্যান্সেলর মহোদয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর প্রফেসর ড. মোঃ আবদুল আলীম, বিভিন্ন অনুষদের সম্মানিত অধ্যাপকবৃন্দ, মরহুমের পরিবার ও আত্মীয়-স্বজন, জীবন বীমা কর্পোরেশন ময়মনসিংহ রিজিওনাল অফিসের ইনচার্জ ও ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোঃ ফারুক হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ। ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে মরহুম ড. শহীদুর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং দ্রুত দাবি নিষ্পত্তির জন্য জীবন বীমা কর্পোরেশনকে আন্তরিক ধন্যবাদ জানান। একইসঙ্গে এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির সেবা আরও সহজ ও আধুনিকীকরণের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠান শেষে চেকটি আনুষ্ঠানিকভাবে নমিনী জনাব মাহবুবা আফরোজের হাতে তুলে দেন ভাইস-চ্যান্সেলর ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST