আমতলীর ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২১ ডিসেম্বর ২০২৪, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমতলীর ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন

রনি মল্লিক বরগুনা প্রতিনিধিঃ

আমতলীর ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡রে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

উপজেলার সর্বস্তরের মানুষ এ মানববন্ধন কর্মসূচী পালন করে।মানববন্ধন কর্মসূচীতে শত শত মানুষ অংশগ্রহন করে।বরগুনা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুফতি ওমর ফারুক জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন আমতলীর সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন, রিপোর্টাস ইউনটির সাবেক সভাপতি হায়াতুজ্জামান মিরাজ, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম বাদল, বকুল নেছা মহিলা কলেজের প্রভাষক মো. জয়নুল আবেদীন, আমতলী সরকারী কলেজ মসজিদের ইমাম মুফতি মো. সাঈদুর রহমান, ব্যবসায়ী মো. দেওলোয়ার হোসেন, আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি নুরুজ্জামান, সাবেক কাউন্সিলর সেলিম রেজা টিটু, ইসলামী আন্দোলন আমতলী উপজেলা সম্পাদক গাজী মো. বায়েজিদ, মাওলানা মো. আমির হোসাইন, বিএনপি নেতা মো. রুহুল আমিন প্রমুখ।

এসময় বক্তারা আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলমের বদলীর আদেশ প্রত্যাহারের জন্য জনপ্রশাসন সচিবের নিকট দাবী জানিয়ে তাকে আমতলীতে রাখার দাবী জানান। সম্প্রতি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমকে বদলী করে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

১০

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

১১

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

১২

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১৩

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১৪

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১৫

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৬

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৭

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৮

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৯

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST