সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ ডিসেম্বর ২০২৪, ৭:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।সবশেষ তথ্য অনুযায়ী আগুন নেভানো হয়েছে।

বুধবার দিবাগত রাতে আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ভোর সোয়া পাঁচটার দিকে আগুন কিছুটা কমে আসে। আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও, পরে ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে ।

রাত সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক সাংবাদিকদের বলেন, বর্তমানে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ঘটনাস্থল থেকে সাংবাদিকরা জানান, ধোঁয়ায় ঢেকে গেছে পুরো সচিবালয় এলাকা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা রয়েছেন। তাঁরা ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। এ ছাড়া সাধারণ মানুষকেও ঘটনাস্থলের আশপাশে দেখা গেছে।

ভোর ৫টার দিকে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের বলেন, রাত পৌনে ২টার দিকে আগুন লেগেছে বলে জানতে পেরেছেন তিনি। আগুন লাগার কারণ ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা পরে বলতে পারবেন। তবে আর না ছড়ালে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা যাচ্ছে।মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী আগুন নেভানো হয়েছে বলে ফায়ার সার্ভিস সুএে জানা গেছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১০

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৩

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৪

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৫

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৬

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৭

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৮

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১৯

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST